Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাম লালার পায়ে দিয়েছিলেন এই ফুল! জানেন জমিতে এই ফুলের চাষ করে কত টাকা রোজগার করতে পারবেন

Business idea: ২২ জানুয়ারি সোমবার অয্যোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম লালার। পুজো চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূর্তির পায়ে পদ্ম নিবেদন করেন। পুজোর ক্ষেত্রে পদ্মফুল খুবই গুরুত্বপূর্ণ। গোটা বছর ধরে বিভিন্ন ধরনের পুজো কিংবা ধর্ম চর্চা চলে। ফলে সারা বছরই পদ্মের চাহিদার প্রয়োজন হয়।

আর এই চাহিদার কথা মাথায় রেখেই শুরু করতে পারেন পদ্মের চাষ (lotus Cultivation)। আর এই চাষ করে প্রায় ৮ গুণ মুনাফা কামাতে পারেন। বিভিন্ন পদ্ধতিতে এখন চাষ করা হচ্ছে পদ্মের। আর তা করে মোটা অঙ্কের কামাই (Business idea) পাকা।

lotus

  • Business idea: কীভাবে করবেন এই চাষ

পুকুর থাকলে তো ভালোই। যদি না হয়, তাহলে আপনি আপনার নিজের ক্ষেতে পদ্ম চাষ (lotus Cultivation) শুরু করতে পারেন। তবে জমিতে চাষ করার ক্ষেত্রে কয়েকটি পর্যায় রয়েছে। জমি এই চাষের জন্যে তৈরি করতে হবে। এরপর পদ্মের বীজ ছড়াতে হবে। আর তা ছড়ানোর পর অন্তত দুমাস লাগাতার জমিতে যাতে জল ভরা থাকে তা নিশ্চিত করতে হবে। আর তাতে পদ্ম ফুটতে সাহায্য হবে। প্রয়োজনে এই বিষয়ে (Business idea) একটা ট্রেনিং নিয়ে নিতে পারেন।

  • Business idea: বছরে দুবার চাষ

কোনও নির্দিষ্ট সময়ে পদ্মের চাষ করা যায় এমনটা নয়। তবে ফুল (lotus Cultivation) আসতে মোটামুটি পাঁচ মাস সময় লেগে যায়। বছরে দুবার পদ্ম চাষ করতে পারেন। আগামী জুন মাসে যদি বীজ বপন করেন তাহলে ফসল তৈরি হয়ে যাবে আগামী অক্টোবর মাসে। এভাবে আগামী ডিসেম্বর ফের একবার জমিতে বীজ বপণ করতে পারেন। আর তাতে মে মাসে ফুল পেয়ে যাবেন। ফলে এক জমিতে দুবার ব্যবসা (Business idea) পাবেন।

  • Business idea: এক একড়ে শুরু করুন ফুল চাষ

এক একড় জমিতে পদ্ম চাষ (lotus Cultivation) করতে পাঁচ থেকে ছয় হাজার গাছ লাগাতে হবে। এতে মোট খরচ হবে মাত্র ২৫ থেকে ৩০ হাজার টাকা। জল এবং বীজ ছাড়া বিশেষ কোনও খরচ নেই। প্রায় এক একর জমিতে তৈরি হওয়া পদ্ম ফুল বাজারে বিক্রি করে আরামে ২ লাখ টাকা পর্যন্ত রোজগার করা যায়।

তবে এই ব্যবসায় (Business idea) নামার আগে পর্যাপ্ত তথ্য নিয়ে রাখুন। মার্কেট সার্ভে করুন। এরপরেই এই ব্যবসায় বিনিয়োগ করুন। ব্যবসা বাড়াতে পদ্মফুলের পাশাপাশি জমিতে আরও বিভিন্ন রকমের ফুলের চাষ করে মোটা অঙ্কের রোজগার করুন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+