Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ration Shop : রেশন দোকান খুলে মোটা অঙ্কের রোজগার, কীভাবে লাইসেন্সের জন্যে আবেদন করবেন

Ration Shop : ঘরে বসে সামগ্রী বিক্রি করে মোটা অঙ্কের রোজগার করতে চান! তাহলে বাড়ির কোন অংশে রেশন দোকান খুলেও ব্যবসা শুরু করতে পারেন। সরকার নানা ভাবে রেশন দোকান খুলতে সাহায্য করে থাকে। কীভাবে রেশন দোকান ( How To Open A Ration Shop) খুলে টাকা রোজগার করতে পারবেন সেই সংক্রান্ত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হল। বিশেষ করে রেশন দোকান খোলার বেশ কিছু নিয়মও এই প্রতিবেদনে তুলে ধরা হল

কীভাবে খুলবেন রেশন দোকান

একটি রেশন দোকান ( Ration Shop) খোলার থেকে নুন্যতম ২৫ হাজার টাকা বিনিয়োগ (How To Open A Ration Shop) করার প্রয়োজন থাকে। সর্বোচ্চ ৪৫, ০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। বাড়িতে কিংবা দোকান ঘর ভাড়া নিয়েও রেশন দোকান খোলা যেতে পারে। তবে ছোট করে আপাতত শুরু করতে পারেন। তবে রেশন দোকানকে ঘিরে সরকারের একাধিক পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে বিনিয়োগের পরিমান বাড়িয়ে ব্যবসাও আরও বাড়াতে পারেন।

Ration Shop

রেশন দোকান খোলার লাইসেন্স কীভাবে পাবেন?

রেশন দোকান খুললেই তো হবে না! প্রয়োজন লাইসেন্স। কিন্তু কীভাবে রেশন দোকানের লাইসেন্সের ( Ration Shop Licence) জন্যে আবেদন করবেন? এজন্যে প্রথমেই আপনাকে FOSCOS এর ওয়েবসাইটে যেতে হবে। আর সেখানে Application Processing অপশনে ক্লিক করতে হবে। খুলে যাবে নতুন একটা পেজ! আর সেখানে Apply for New License/Registration অপশনে ক্লিক করতে হবে। এরপর Select Kind of Business এর মধ্যে State সিলেক্ট করতে হবে।

এরপর Trade/Retail এর মধ্যে Retailer অপশনে ক্লিক করে Proceed করতে হবে। এরপর Form-B ফর্মটি ভর্তি করতে হবে। এরপর সমস্ত Documents কে Upload করতে হবে। এবং Fees জমা দিতে হবে। সঙ্গে সঙ্গে ১৭ অঙ্কের একটি Reference Number চলে আসবে রেজিস্টার নম্বরে। কিংবা কম্পিউটারেও ভেসে উঠবে। সেটিকে প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। এরপর লাইসেন্স তৈরি হয়ে গেলে রেশন দোকান খুলতে পারবেন।

রেশন দোকান খোলার জন্যে জায়গা গুরুত্বপূর্ণ

রেশন দোকান ( Business Ideas 2023) খোলার ক্ষেত্রে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে Location Select করার সময় বেশ কয়েকটি বিষয়কে মাথায় রাখতে হবে। যেমন আপনি যদি রেশনের দোকান ভাড়া নিতে চান তবে সম্পূর্ণ ভাড়া চুক্তির পরেই দোকানটি খুলতে হবে। দোকানের সামনে নুন্যতম ১৫ ফুটের লম্বা রাস্তা থাকতে হবে। যাতে ক্রেতাদের রেশন তোলার ক্ষেত্রে কোনও সমস্যা না হয়। দোকানের উচ্চতা এবং প্রস্থ তিন মিটার থেকে পাঁচ মিটার হতে হবে। যেখানে সহজে দ্রব্যপণ্য করে ব্যবসা করা যেতে পারে। দোকানের রাস্তা মেন রোড কিংবা মূল রাস্তার সঙ্গে যাতে যুক্ত থাকে বিষয়টি নিশ্চিত করতে হবে।

লাভ কেমন থাকে?

রেশন দোকানের সঙ্গে সরকার যুক্ত থাকে! ফলে দোকান খুলে ৫০ হাজার টাকা পর্যন্ত মাসে রোজগার করা যেতে পারে। এমনকি যদি প্রথম এই ব্যবসায় নামে তাহলে মাসে ৫ থেকে ৮ হাজার টাকা রোজগার হয়ে যাবে। তবে প্রচারের প্রয়োজন আছে। প্রচার করলে আরও সুবিধা হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+