বাড়িতে বসিয়ে ফেলুন ছোট্ট এই মেশিন! সেকেন্ডে কয়েকশ ধূপ বানিয়ে শুরু করুন প্রথম ব্যবসা
Business Idea: ব্যবসা করবেন বলে ভাবছেন! কিন্তু কি ব্যবসা করবেন বুঝতে পারছেন না। এমনকি হাতে বিশেষ টাকা-পয়সাও নেই? ফলে ইচ্ছা থাকলেও সত্যি করতে পারছেন না স্বপ্ন। তাহলে দারুন একটা ব্যবসার আইডিয়া রইল এই প্রতিবেদনে। খুবই অল্প বিনিয়োগে বাড়িতে বসেই এই ব্যবসা করতে পারেন।
সারা বছরই চাহিদা এতটাই রয়েছে যে কোনও দিন সমস্যায় পড়তে হবে না। তবে ব্যবসা শুরু (Business Idea) করার আগে ছোট্ট পরিকল্পনা সেরেই শুরু করুন এই ব্যবসা।

Business Idea: সারা বছর চাহিদা আছে
ভাবছেন কি এমন ব্যবসা (Business Idea)? খুলে বলা যাক! সারা বছরই বাড়ির পুজোয় হোক কিংবা উৎসবের মরশুমে ধূপের চাহিদা থাকে। বিশেষ সময়ে ধূপের প্রয়োজনীয়তা অনেকটাই বেড়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে গন্ধযুক্ত ধূপ কিংবা মশা কিংবা কীট মরবে এই ধূপের চাহিদাও ব্যাপক রয়েছে। আর এই চাহিদার সঙ্গে পাল্লা দিতে শুরু করে দিন ধূপকাঠি তৈরির ব্যবসা (Agarbatti Making Business)। বাড়িতে বসে অল্প বিনিয়োগেই এই ব্যবসা করা যেতে পারে।
Business Idea: ছোট করেই শুরু করুন
ধূপকাঠি তৈরির (Agarbatti Making Business) ব্যবসা প্রথমে ছোট করেই শুরু করুন। কাঁচামাল কিনে মণ্ড তৈরি করে তা রোদে শুকিয়ে ধূপ তৈরি করা সম্ভব। তবে বাজারে ধূপ তৈরির ম্যানুয়াল মেশিন (Manual machine), অটোমেটিক মেশিন (Automatic machine) এবং হাই স্পিড অটোমেটিক মেশিন (High speed automatic machine) রয়েছে। তাতে মিনিটে কয়েকশ ধূপ তৈরি করা সম্ভব। ফলে এই মেশিন কিনে এই ব্যবসা (Business Idea) করা যেতে পারে।
Business Idea: কত টাকা বিনিয়োগ
বাজারে এই মেশিন বিভিন্ন দামের আছে। নুন্যতম ২৫ হাজার টাকা থেকে শুরু হয় এই মেশিন। তবে সেটি হবে ম্যানুয়াল। ফলে নুন্যতম ৩০ থেকে ৩৫ হাজার টাকা বিনিয়োগ (Agarbatti Making Business) করে এই ব্যবসা (Business Idea) শুরু করতে পারেন। তবে ব্যবসা বাড়াতে প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের মুদ্রা যোজনা থেকে লোন নিতে পারেন। তবে এই লোন পেতে গেলে লাইসেন্স তৈরি করতে হবে। প্রয়োজন হবে জিএসটি নম্বরেরও। পুরো প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করা যাবে।
Business Idea: রোজগার কত?
ধূপের চাহিদা সারা বছর রয়েছে। গোটা দেশেই ধুপের ((Agarbatti) প্রয়োজন আছে। বাড়ির পাশাপাশি মন্দিরে কয়েকশ কাঠির প্রয়োজন হয়। ফলে ঠিক মতো বাজার ধরতে পারলে মাসে কয়েক হাজার টাকা রোজগার আছে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও ব্যাপক চাহিদা আছে ধুপের।












Click it and Unblock the Notifications