Business Idea: হাতে হাতে এই প্রোডাক্ট বিক্রি হয়, মাত্র ৫০ হাজার বিনিয়োগে লাখে রোজগার করুন
Business Idea: রোজগারের টাকায় সংসার চালানোয় টান পড়ছে! এই অবস্থায় ভাবছেন একটা ব্যবসা করার কথা? কিন্তু হাতে বেশি টাকাও নেই? চিন্তা করার প্রয়োজন নেই। বর্তমান সময়ে ভার্মি কম্পোস্ট (Vermi-Compost) একটা অপ্সাধারণ ব্যবসার আইডিয়া হতে পারে। রাসায়নিক সার ব্যবহারে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই অবস্থায় মানুষের মধ্যে জৈব পণ্যের ক্রমবর্ধমান চাহিদা বাড়ছে।
এক্ষেত্রে সেরা ভার্মি কম্পোস্ট (Vermi-Compost)। গোটা দেশে এর চাহিদা বিপুল। অনলাইন কিংবা অফলাইনে ব্যাপক ভাবে বিক্রি হচ্ছে এই ভার্মি কম্পোস্ট (Vermi-Compost)। এই ব্যবসা করে মোটা অঙ্কের রোজগার কোনও ব্যপারই নয়। কিন্তু কীভাবে করবেন এই ব্যবসা (Business Idea)?

- Business Idea: জায়গা খুব গুরুত্বপূর্ণ
ভার্মি কম্পোস্ট (Vermi-Compost) এর ব্যবসা করে মোটা অঙ্কের রোজগার করছেন অনেকেই। এই ব্যবসার (Business Idea) ক্ষেত্রে প্রয়োজন নেই কোনও মেশিনের। এমনকি শ্রমেরও বেশি প্রয়োজন নেই। একটু যদি খালি জায়গা থাকে তাহলে খুব সহজে এই ব্যবসা শুরু করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনও জায়গায় ভার্মি কম্পোস্ট ইউনিট খোলা সম্ভব। তবে সেই জায়গা অবশ্যই হতে হবে শুকনো। কোনও ভাবেই জল জমতে দেওয়া যাবে না। এছাড়া পশুর গোবর, কেঁচো, পলিথিন শিট এবং ধানের খড় (বা অন্যান্য ঘাস) প্রয়োজন রয়েছে।
- Business Idea: কীভাবে শুরু করবেন?
শুকনো (Business Idea) জায়গাকে প্রথমে চারদিক থেকে ঘিরে ফেলতে হবে। যাতে কেউ না ঢুকতে পারে। তবে পুরো প্রক্রিয়াটি পলিথিন রেখে করতে হবে। শুধু তাই নয়, প্রথমে সেটির উপর গোবর মাখাতে হবে। এরপর কেঁচো দিতে হবে। ফের এর উপর গোবরের প্রলেপ দিতে হবে। মাথায় রাখতে হবে গোবরের উচ্চতা কখনই দেড় ফুটের বেশি হবে না। এরপর পুরোটাই বিপুল খড় দিয়ে ঢেকে রাখতে হবে। এক্ষেত্রে আর্দ্রতা বজায় রাখাটা খুবই জরুরি। এরপর ধীরে ধীরে কেঁচো গোবরকে ভার্মিকম্পোস্টে (Vermi-Compost) এ বদলে দেবে। পুরো প্রক্রিয়াটি হতে দুই মাস সময় লাগবে।
- Business Idea: কত খরচ হবে?
এই ব্যবসা মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করে শুরু করতে পারেন। এই ব্যবসার (Business Idea) বড় খরচ কেঁচো কিনতে লাগে। প্রতি কিলো ১০০ টাকা দামে বিক্রি হয় কেঁচো। তবে একবার কিনলে বারবার কেনার প্রয়োজন পড়বে না। কেঁচো খুব দ্রুত বাড়ে। তিনমাসে সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। অনেক জায়গায় কেঁচো পাওয়া যায় সেখান থেকে কিনে এই ব্যবসা শুরু করুন। অনলাইনে তো বটে, খোলা বাজারেও বিপুল চাহিদা রয়েছে ভার্মি কম্পোস্ট (Vermi-Compost) এর।












Click it and Unblock the Notifications