Business Idea: খরচ একটাই, বাড়িতে বসে এই ব্যবসা বদলে দেবে ভাগ্য
Business Idea: ব্যবসা করবেন বলে ভাবছেন! তাহলে দারুণ একটা ব্যবসার আইডিয়া রইল এই প্রতিবেদনে। এই ব্যবসা করে অনেকেই মোটা অঙ্কের রোজগার করছেন। ৯০ শতাংশ পর্যন্ত কমিশন পেতে পারেন। এমন এক ব্যবসার কথা আজ এই প্রতিবেদনে বলল যার চাহিদা দিনে দিনে বাড়ছে।
এমনকি এই ব্যবসা করার জন্যে মোটা অঙ্কের পুঁজি পর্যন্ত ঢালতে হবে না। প্রত্যেকের হাতেই আজ মোবাইল থাকে। Tempered Glass এর প্রয়োজনীয়তা দিনে দিনে বাড়ছে। এতে মোবাইল অনেক বেশি সুরক্ষিত থাকে। মোবাইল কেনার সময় কোনও সংস্থাই Tempered Glass দেয় না।

আলাদা করে খোলা বাজার থেকে কিনতে হয়। ফলে চাহিদা আছে এমন গ্লাসের। এমন ব্যবসা (Business Idea) কীভাবে শুরু করবেন সেটাই এই প্রতিবেদনে আলোচনা করা হল।
Business Idea: কীভাবে শুরু করবেন
Tempered Glass এর ব্যবসা শুরু করার আগে কাঁচা মালের প্রয়োজন রয়েছে। আর এজন্যে প্রথমেই Anti Sock Screen Protector Film এবং একটি Automatic Tempered Glass Making Machine কিনতে হবে। যাতে সফটওয়্যার লাগানো থাকে। অ্যাপের মাধ্যমে সেটি কাজ করে থাকে। তবে গ্লাস তৈরি করলেই হবে না, প্রয়োজন ভালো প্যাকিং।
Business Idea: কীভাবে বানায় Tempered Glass
অ্যাডভান্স Tempered Glass Making Machine কিনে খুব সহজেই এই গ্লাস তৈরি করতে পারবেন। তবে মোবাইলের স্ক্রিনে ব্যবহৃত Tempered Glass শিট কিনতে হবে। আর তা মেশিনে ফিট হচ্ছে কিনা তা দেখে নিতে হবে। মেশিন অন করে মোবাইল কিংবা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করতে হবে। তবে আগে থেকে মেশিনে অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। আর তা থেকে যে কোনও সাইজের মোবাইলের জন্যে Tempered Glass তৈরি করা যাবে।
Business Idea: কত রোজগার
টেম্পারড গ্লাস তৈরির ব্যবসা (Business Idea) শুরু করতে, আপনাকে আপনার ব্যবসা রেজিস্ট্রেশন করে নিতে হবে। ১ক লাখ টাকারও কমে এই গ্লাস বানানোর মেশিন পাওয়া যায়। মাত্র দেড় লাখ টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করা যেতে পারে। বাড়িতে বসেই এই ব্যবসা করা যেতে পারে।
সব খরচ ধরে টেম্পারড গ্লাস একটি তৈরি করতে খরচ হয় ১০ থেকে ১৫ টাকা। বাজারে তা বিক্রি হয় ১০০ থেকে ২০০ টাকার মধ্যে। ফলে Tempered Glass বিক্রি করে ৮০ থেকে ৯০ শতাংশ কমিশন রয়েছে। অনলাইনে এই Tempered Glass এর ব্যাপক চাহিদা আছে।












Click it and Unblock the Notifications