T Shirt Printing Business: টি-শার্ট প্রিন্টিং ব্যবসা কীভাবে করবেন? মেশিনের দামই বা কত?
T Shirt Printing Business: সামনেই উৎসবের মরশুম! আর এই উৎসবের মরশুমে নতুন জামা-কাপড় কয়েকশ কোটি টাকার কেনাকাটা হয়। ফলে এই সময় আপনিও যদি রোজগার করতে চান তাহলে দারুণ একটা ব্যবসার আইডিয়া (Business Idea) রইল এই প্রতিবেদনে।
বিশেষ করে সময়ের সঙ্গে মানুষের চাহিদা-পছন্দ বদলাচ্ছে। অনেকেই জামা কিংবা টি-শার্টের উপর বিভিন্ন ছবি-লেখা ছাপাতে ভালোবাসেন। আর তাই এই সময়ে টি-শার্ট প্রিন্টিং (T Shirt Printing) এর কাজ শুরু করতে পারেন।

বর্তমানে এই কাজের ব্যাপক চাহিদা আছে। বড় মার্কেট তৈরি হচ্ছে। ফলে এই ব্যবসা শুরু করে মোট অঙ্কের রোজগার করতে পারেন। বাড়িতে বসেও এই ব্যবসা (T Shirt Printing) ভালো ভাবে করা যেতে পারে। এজন্যে আলাদা করে প্রথমেই দোকান কিংবা জায়গা নেওয়ার প্রয়োজন নেই।
- T Shirt Printing: কত টাকা বিনিয়োগ?
শুধু উৎসবের দিনগুলিতেই নয়, সারা বছরই টি-শার্ট প্রিন্টিংয়ের অর্ডার থাকে। বিশেষ করে বিভিন্ন সার্ভিস প্রোভাইডার, স্টার্টআপ সংস্থা, রেস্টুরেন্ট কিংবা শোরুম তাঁদের স্টাফের জন্যে টি-শার্ট তৈরি করান। শুধু তাই নয়, তাতে সংস্থার নাম-ক্যাপশন লেখান। কিন্তু কীভাবে শুরু করবেন এই T Shirt Printing ব্যবসা? কত টাকা বিনিয়োগ করতে হবে এই ব্যবসায়? রইল সমস্ত খুঁটিনাটি তথ্য।
- T Shirt Printing: মাসে কত রোজগার?
এই ব্যবসা (T Shirt Printing) শুরু করতে হলে প্রথমেই ৬০ থেকে ৭০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা রোজগার আছে। টি-শার্ট প্রিন্টিংয়ের ক্ষেত্রে প্রিন্টার, হিট প্রেস, কম্পিউটার, কাগজ এবং টি-শার্টের মতো জিনিসের প্রয়োজন রয়েছে। সস্তারও মেশিন রয়েছে। যা ম্যানুয়াল। তবে এক্ষেত্রে এক মিনিটে একটি টি-শার্ট প্রিন্টিং করা সম্ভব। তবে ৫০ হাজার টাকা প্রিন্টিং মেশিন কিনতে পারেন।
- T Shirt Printing: অনলাইনেও চাহিদা আছে
খোলা বাজার কিংবা অনলাইনে এই T Shirt Printing এর ব্যাপক চাহিদা আছে। একটা জামা কিংবা গেঞ্জিতে প্রিন্টিং করতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত খরচ পড়ে। নুন্যতম ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি করা যেতে পারে তা। প্রাথমিক ভাবে শুরু করলেও নিজের ব্রেন্ড তৈরি করতে পারেন। তাতে মানুষের বিশ্বাসযোগ্যতা অনেকটাই বাড়ে। তবে কোয়ালিটি অবশ্যই মানতে হবে। না হলে ব্যবসা দীর্ঘদিন টানা চাপের মধ্যে পড়তে হতে পারে।












Click it and Unblock the Notifications