LIC: আপনার এলআইসি পলিসি কি ল্যাপস হয়ে গিয়েছে? যেভাবে এটির পুনরুজ্জীবন সম্ভব
পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এলআইসির পলিসিগুলি। অপত্যাশিত পরিস্থিতিতে যেখাতে আর্থিক সাহায্যের প্রয়োজন হয়, বিমাকৃতদের এবং তাদের পরিবারের জন্য জীবন রক্ষাকারী হতে পারে এলআইসির পলিসি।
পলিসি সক্রিয় রাখার জন্য নির্ধারিত সময় অনুযায়ী জীবন বিমা পলিসির প্রিমিয়াম পরিশোধ করা অপরিহার্য। পরপর তিনটি প্রিমিয়াম না দিলে এলআইসির সেই পলিসি বাতিল হয়ে যায়। বিমাকৃত ব্যক্তি যখন সময় মতো প্রিমিয়াম পরিশোধ করতে ব্যর্থ হন বা গ্রেস পিরিয়ডের মধ্যেও ব্যর্থ হন, তখন ল্যাপস এলআইসি পলিসি পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এলআইসি দুই বছরের মধ্যে একটি ল্যাপস পলিসি পুনরুজ্জীবিত করার সুযোগ দেয়।

নিম্ন লিখিত কয়েকটি উপায়ে এলআইসির পলিসি পুনজ্জীবিত করা যায়। তাদের মধ্যে রয়েছে,
- স্পেশাল রিভাইভাল স্কিম
এই স্কিমের অধীনে পলিসি হোল্ডারের ইন্টিমেশনের তারিখ পরিবর্তন করা যেতে পারে। তারা রিভাইভাল করার সময় তাদের বয়স অনুযায়ী একটি প্রিমিয়াম দিতে পারেন। এই স্কিমের অধীনে বিমা পলিসি একবারই পুনরুজ্জীবিত করা যেতে পারে।
- ইনস্টলমেন্ট রিভাইভ্যাল স্কিম
এই স্কিমটি তাদের জন্য উপকারী যারা একবারে বিমা পলিসির প্রিমিয়াম দিতে পারেন না এবং একটি কিস্তিতে পরিশোধ করা পছন্দ করেন। যাই হোক এই স্কিমটি পেতে হলে এলআইসি পলিসির অথধীনে কোনও ঋণ বয়েকা নেই, তা নিশ্চিত করা অপরিহার্য। এছাড়াও আরেকরটি শর্ত মনে রাখতে হবে, যে কিস্তি পরিশোধের সময় কোনও বেঁচে থাকার সুবিধা প্রদেয় হবে না।
- সারভাইভফাল বেনিফিট কাম রিভাইভাল স্কিম
পলিসিহোল্ডার বেঁচে থাকার বেনিফিট কাম রিভাইভাস স্কিমের সাহায্যে একটি মানি ব্যাক লাইফ ইনসিওরেন্স পলিসি রিনিউ করতে পারেন। এখানে একটি বিষয় লক্ষণীয় যে পদ্ধতিটি ঋণের আবেদন-সহ সময়ে সময়ে প্রযোজ্য শর্তাবলী অনুসারে পরিচালিত হয়। তারপরে এলআইসি পলিসিটিকে পুনরুজ্জীবিত করতে সম্মতিসহ একটি সারভাইভাল বেনিফিট ডিসচার্জ ফর্ম জমা দিতে হবে।
- লোন কাম রিভাইভাল স্কিম
এই স্কিমটি ব্যবহার করে, কেউ এই পলিসির অধীনে অনুমোদিত ঋণের পরিমাণ ব্যবহার করে বকেয়া প্রিমিয়াম পরিশোধ করে তাদের পলিসি ফেরত পেতে পারেন। পলিসির শর্তাবলী মেনে চলার পাশাপাশি একজনকে মনে রাখতে হবে, যদি ঋণের পরিমাণ সব বকেয়া কভার না করে, তবে অবশিষ্ট পরিমাণ বিমাকৃত ব্যক্তিকে প্রদান করতে হবে। তারপরে ঋণের পরিমাণের বিপরীতে প্রিমিয়াম এবং সুদের সমন্বয় করার পরে ব্যালেন্স ফের দেওয়া হবে।












Click it and Unblock the Notifications