Air Conditioner: যত খুশি এসি চালান, বাঁচবে হাজার টাকা! একটা মোডেই ম্যাজিকের মতো কমবে বিদ্যুতের বিল
Air Conditioner: প্রবল গরমে পুড়ছে বাংলা! ইতিমধ্যে ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে শহরের তাপমাত্রা। বাংলার জেলাগুলির অবস্থা আরও খারাপ। কোথাও তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৪ তো কোথাও প্রায় ৪৭ ডিগ্রিতে পুড়ছে। এর সঙ্গেই তাপপ্রবাহের চরম সতর্কতা রয়েছে। এই অবস্থায় স্বস্তির খোঁজ করছেন মানুষ। গরম বাঁচতে এয়ার কন্ডিশনেই (AC) সুখ খোঁজার চেষ্টা করছেন। শহর হোক কিংবা জেলা! সর্বত্র এসির চাহিদা বিপুল।
কিন্তু এসি (Air Conditioner) লাগালেই তো হবে না! এরপর মোটা বিল আসলে কীভাবে সামাল দেওয়া সম্ভব? সেটাই বড় চিন্তা সাধারণ মানুষের। তবে এই প্রতিবেদনে এমন একটি এসির মোডের (AC mode Tips) বিষয়ে তথ্য রইল যা জানলে অন্তত এক হাজার টাকা সাশ্রয় হবে।

- Air Conditioner: একধিক মোড রয়েছে
বলে রাখা প্রয়োজন, এয়ার কন্ডিশনে (AC Tips and Tricks) একাধিক মোড রয়েছে। অনেকেই এসি (Air Conditioner) ব্যবহার করলেও এই মোডের বিষয়ে বিস্তারিত জানেন না। আর এই কারণে বিদ্যুৎ বিল ব্যাপক ভাবে বাড়তে থাকে। আর সেই মোডে এসি চালালে বিদ্যুৎ বিল এক ধাক্কায় অনেকটাই কম (How to reduce electricity bill from AC) আসতে পারে। জানেন তা কী?
- Air Conditioner: বিদ্যুৎ বিল কমান
এয়ার কন্ডিশনারটি (AC) অটো মোডে সেট করার সঙ্গে সঙ্গেই এসির ড্রাই মোড, কুল মোড এবং হিট মোডও চালু হয়ে যায়। এই মোডে কখনও ফ্যান চালাতে হবে, কখন কম্প্রেসার অন করতে হবে কখন বন্ধ করতে হবে। আর তা নিজেই সেট হয়ে যায়। এই মোডটি ক্রমাগত ঘরের তাপমাত্রা নিরীক্ষণ করে এবং সেই অনুযায়ী AC সেটিংস তৈরি করে। আর এভাবেই এসির (Air Conditioner) ইলেকট্রিক বিল কমানো সম্ভব।
- Air Conditioner: আরও কীভাবে বিল কমাবেন?
এছাড়াও কিছুদিন অন্তত এসির সার্ভিস করানো, দরজা-জানলা যাতে সঠিক ভাবে বিন্ধ থাকে তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে টাইমার দিয়ে এসি (Air Conditioner) চালান। এতে বিদ্যুৎ বিল অনেকটাই কম আসতে পারে। পাশাপাশি ২৪ ডিগ্রিতে যদি এসি চালানো যায় সেক্ষেত্রে বিল অনেকটাই কম আসতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
আর এর ফল (Air Conditioner) হাতেনাতে পেতে একবার পরীক্ষা করে দেখতেই পারেন। হতে পারে এই গরমে ওই মোড হতে পারে মুসকিল আসান।












Click it and Unblock the Notifications