EPF গ্রাহকদের স্বস্তি, UAN-এর সঙ্গে Aadhaar সংযুক্তির সময়সীমা বাড়ানো হয়েছে, কী ভাবে করবেন কাজটি

EPF গ্রাহকদের স্বস্তি, UAN-এর সঙ্গে Aadhaar সংযুক্তির সময়সীমা বাড়ানো হয়েছে, কী ভাবে করবেন কাজটি

ইপিএফও (epfo)-এর তরফে তাদের ইপিএফ গ্রাহকদের বড় স্বস্তি দিয়েছে। ইপিএফও উত্তর-পূর্ব এবং নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের জন্য ইউএএন (uan) কে আধারের সঙ্গে সংযুক্ত করার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। ইপিএফও-র অফিসিয়াল টুইটারে এই তথ্য দেওয়া হয়েছে।

বাড়ানো হয়েছে UAN-এর সঙ্গে Aadhaar সংযুক্তির সময়সীমা

বাড়ানো হয়েছে UAN-এর সঙ্গে Aadhaar সংযুক্তির সময়সীমা

যদি কোনও কর্মীর টাকা প্রভিডেন্ট ফান্ডের জন্য দেখিয়ে কেটে নেওয়া হয়, তাহলে নিয়োগকর্তা একটি ১২ অঙ্কের UAN নম্বর দেয়। এখানে ইপিএফ গ্রাহকের অ্যাকাউন্টের বিবরণ থাকে। ইউএএন-এ ইপিএফ-এর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত এবং কর্মচারীর ব্যাঙ্কের বিবরণও রয়েছে। ইউএএনকে আধার নম্বরের সঙ্গে সংযুক্ত করার সময়সীমা ১ সেপ্টেম্বর ২০২১ ছিল কিন্তু তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। যদি কারও UAN-এ ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ভুল দেওয়া থাকে, তাহলে অনলাইনে UAN-এ ব্যাঙ্কের বিবরণ আপডেট করা যাবে।

 যেভাবে ইপিএফ-আধার সংযুক্ত করা যাবে

যেভাবে ইপিএফ-আধার সংযুক্ত করা যাবে

এই সংযুক্তি করণের জন্য বেশি ঝামেলা নেই, তাই বেশি চিন্তারও প্রয়োজন নেই। বাড়িতে বসে ইউএএন-এর সঙ্গে আধার লিঙ্ক করা যেতে পারে। একদিকে EPFO-র পোর্টালের মাধ্যমে কিংবা উমঙ্গ অ্যাপের মাধ্যমে অন্যদিকে ইপিএফও-র ই-কেওয়াইসি পোর্টালে ওটিপি যাচাইয়ের মাধ্যমে কিংবা ইপিএফও-র ই-কেওয়াইসি পোর্টালে বায়োমেট্রিক শংসাপত্রের মাধ্যমে UAN ও AAdhaar সংযুক্ত করা যাবে।

ধাপে ধাপে প্রক্রিয়া

ধাপে ধাপে প্রক্রিয়া

১) এর জন্য ইপিএফও সদস্য ই সেবার পোর্টাল https://unifiedportal-mem.epfindia.gov.in-তে যেতে হবে।

২) এখানে UAN নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

৩) এরপর ম্যানেজ ট্যাবে গিয়ে কেওয়াসিতে ক্লিক করতে হবে।

৪) এখানে একটি নতুন পেজ খুলে যাবে। অ্যাড কেওয়াইসিতে আধার ও প্যান নম্বর লিখতে হবে।

৫) এরপর পেন্ডিং কেওয়াসি ট্যাবে বিস্তারিত দেখা যাবে।

৬) এখান থেকে ইপিএফও-র তরফে লিঙ্কিং অনুমোদন করা হবে, তারপর আধারের তথ্য কেওয়াসি ট্যাবে চলে আসবে। এইভাবেই আধার ইপিএফও-র সঙ্গে যুক্ত হয়ে যাবে।

টাকা পেতে সংযুক্তি বাধ্যতামূলক

টাকা পেতে সংযুক্তি বাধ্যতামূলক

এর আগে বারে বারে জানানো হয়েছে ইপিএফ-এ নিয়োগকারীর সংস্থার অর্থ পেতে গেলে UAN-এর সঙ্গে আধার কার্ডের সংযুক্তি বাধ্যতামূলক। সামাজিক নিরাপত্তা বিধা ২০২০-র ১৪২ নম্বর ধারায় বদল করে আধার কার্ডের সঙ্গে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের সংযুক্তি বাধ্যতামূলক করা হয়েছে। নতুন নিয়মে বলেই দেওয়া হয়েছে, কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে আধার যুক্ত না হলে কিংবা ইউএএন নম্বরের সঙ্গে আধার যুক্ত না হলে কর্মীরা অ্যাকাউন্টে অর্থ দেখতে পেলেও, তা তুলতে পারবেন না।
ইপিএফও-র তরফে আগেই বলে দেওয়া হয়েছিল, তাদের কর্মীদের পিএফ অ্যাকাউন্টের সঙ্গে যাতে তাঁদের আধার নম্বর যুক্ত হয়, তা নিশ্চিত করতে হবে নিয়োগকারী সংস্থাগুলিকে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+