CNG Kit For Scooter: ১ কিলোমিটারে খরচ মাত্র ৭০ পয়সা, যে কোনও স্কুটারে লাগান এই কিট
CNG Kit For Scooter: ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম! বাড়ছে পরিবহণ খরচ। এই অবস্থায় CNG গাড়ির বিক্রি বাড়ছে। সম্প্রতি বাজারে লঞ্চ করেছে বিশ্বের সর্বপ্রথম CNG বাইক। Bajaj Auto নতুন CNG Bike প্রকাশ্যে এনেছে। আর তা লঞ্চের পরেই টু-হুইলারের জগতে বিপ্লব ঘটেছে।
শোনা যাচ্ছে, Honda Active CNG বাজারে আসতে পারে। কিন্তু জানেন যে কোনও টু-হুইলারকে আপনি সিএনজি'তে বদল (CNG Kit For Scooter) করতে পারবেন।

- CNG Kit For Scooter: খরচ প্রতি কিলোমিটারে মাত্র ৭০ পয়সা!-
কীভাবে? স্কুটারে সিএনজি কিট বসিয়ে তা CNG-তে বদল করা সম্ভব। অ্যাক্টিভা, জুপিটারের মতো স্কুটারগুলির মাইলেজ প্রায় 40-45 কিলোমিটার। এই অবস্থায় এই স্কুটার চালানো অনেক বেশি খরচ সাপেক্ষ হয়ে গিয়েছে। এই অবস্থায় বহু স্টার্ট আপ CNG Kit তৈরি করছে। যা খুব সহজে যে কোনও টু-হুইলারে বসানো সম্ভব। সিএনজিতে স্কুটার চালানোর (CNG Kit For Scooter) খরচ প্রতি কিলোমিটারে মাত্র ৭০ পয়সা। আপনি কিভাবে আপনার স্কুটারে CNG কিট ইনস্টল করতে পারেন তা জানুন-
- CNG Kit For Scooter: সিএনজি কিট লাগিয়ে ফেলুন-
স্কুটারে কম মাইলেজ চিন্তা বাড়াচ্ছে, তাহলে CNG Kit লাগিয়ে ফেলুন স্কুটারে। এই সিএনজি কিট Honda Activa, TVS Jupiter, Hero Maestro, Suzuki Access কিংবা যে কোনও স্কুটারে খুব সহজে লাগানো সম্ভব। অনেক কোম্পানি আছে যারা টু-হুইলারের জন্য সিএনজি কিট তৈরি করছে। প্রায় এই কিট (CNG Kit For Scooter) বসাতে ১৮ হাজার টাকা খরচ হয়। আপনি এক বছরেরও কম সময়ের মধ্যে এই ব্যয়টি পুনরুদ্ধার করবেন, কারণ বর্তমানে সিএনজি এবং পেট্রোলের দামে 40 টাকার পার্থক্য রয়েছে।
CNG Kit For Scooter: পেট্রোল এবং সিএনজিতে চালাতে পারবেন-
সিএনজি কিট বসাতে প্রায় ৪ ঘন্টা সময় লাগবে। কিট লাগালেও পেট্রোল এবং সিএনজিতে (CNG Kit For Scooter) চালানো সম্ভব। সংস্থার তরফে একটা সুইচ দেওয়া হয়েছে। যা দিয়ে আপনি আপনার স্কুটারকে CNG মোড থেকে পেট্রোল মোডে আনতে পারবেন। কোম্পানি স্কুটারের সামনের অংশে দুটি সিলিন্ডার বসাবে, যেগুলো এমনভাবে ফিট করেছে যে আপনি বুঝতেও পারবেন না যে স্কুটারে সিলিন্ডার লাগানো আছে। এর সঙ্গে একটি মেশিনও বসানো থাকবে, যা যে সিটের নীচেই বসানো সম্ভব। ট্যাঙ্ক ক্যাপাসিটি 1.2 কিলোগ্রাম।












Click it and Unblock the Notifications