মোদী সরকার দিচ্ছে বেকার ভাতা! কীভাবে পাওয়া যাবে সুবিধা, কীভাবেই বা নাম নথিভুক্তি
দেশে করোনা মহামারী আঘাত হানার পর থেকে অনেকেই চাকরি হারিয়েছেন, বেকার হয়ে পড়েছেন। মোদী সরকারের (narendra modi govt) তরফে এইসব বেকারদের ভাতা (unemployment allowance) দেওয়ার অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা ( atal beemi
দেশে করোনা মহামারী আঘাত হানার পর থেকে অনেকেই চাকরি হারিয়েছেন, বেকার হয়ে পড়েছেন। মোদী সরকারের (narendra modi govt) তরফে এইসব বেকারদের ভাতা (unemployment allowance) দেওয়ার অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা ( atal beemit vyakti kalyan yojana) নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ৫০ হাজারের বেশি মানুষ উপকৃত হয়েছেন। কর্মচারী রাজ্য বিমা কর্পোরেশন (esic) এই স্কিমটি পরিচালনা করে।
এই প্রকল্পের সময়সীমা প্রথমে ২০২১-এর ৩০ জুন পর্যন্ত থাকলেও, পরবর্তী সময়ে তা বাড়িয়ে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা কী?
অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার আওতায় চাকরি হারানো বেকারদের আর্থিক সাহায্য দেওয়া হয়। একজন বেকার ৩ মাসের জন্য এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। ৩ মাসের জন্য তিনি গত বেতনের ৫০ শতাংশ টাকা পর্যন্ত দাবি করতে পারেন। বেকার হওয়ার ৩০ দিন পর এই স্কিমের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দাবি পেশ করা যেতে পারে।

কীভাবে এই স্কিমের সুবিধা নেওয়া যাবে
এই স্কিমের সুবিধা নিতে ইএসআইসির সঙ্গে যুক্ত কর্মীরা ইএসআইসির যে কোনও শাখায় গিয়ে আবেদন করতে পারেন। আবেদনের পরে, ইএসআই-এর তরফে আবেদন সম্পর্কে জানানো হবে। যদি তা মঞ্জুর হয়ে যায়, তাহলে নির্দিষ্ট পরিমাণ টাকা ওই কর্মীর অ্যাকাউন্টে পাঠানো হবে।

কারা এই স্কিমের সুবিধা নিতে পারবেন
১) বেসরকারি (সংগঠিত) ক্ষেত্রের কর্মীরা বেকার হয়ে পড়লে এই স্কিমের সুবিধা নিতে পারবেন। তাঁরাই এই সুবিধা নিতে পারবেন, যাঁদের প্রতিমাসে পিএফ/ইএসআই বেতন থেকে কেটে নেওয়া হয়।
২) বেসরকারি কোম্পানি কিংবা কারখানায় কর্মরতদের জন্য ইএসআই-এর সুবিধা পাওয়া যায়। এর জন্য ইএসআই কার্ড তৈরি করা হয়।
৩) কোনও কর্মী এই কার্ড কিংবা কোম্পানি থেকে আনা নথির ভিত্তিতে এই স্কিমের সুবিধা নিতে পারেন। ইএসআই-এর সুবিধা সেই সময় কর্মীর পান, যাঁদের মাসিক আয় ২১ হাজার টাকা কিংবা তার থেকে কম।

নাম নথিভুক্তির পদ্ধতি
১) এই স্কিমের সুবিধা নিতে প্রথমে কোনও ব্যক্তিকে প্রথমে ইএসআইসির ওয়েবসাইট থেকে অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার ফর্ম ডাউনলোড করতে হবে।
২) https://www.esic.nic.in/attachments/circularfile/93e904d2e3084d65fdf7793e9098d125.pdf
৩) এই ফর্মটি পূরণ করে তক্মচারী রাজ্য বিমার নিকটতম শাখায় জমা দিতে হবে।
৪) ফর্মের সঙ্গে ২০ টাকার নন-জুডিশিয়ার স্ট্যাম্প পেপারে নোটারির হলফনামা জমা দিতে হবে।
৫) এই ফর্মের AB-1 থেকে AB-4 জমা করতে হবে।
৬) ভুল আচরণের জন্য চাকরি হারালে কিংবা সরিয়ে দেওয়া হলে এই আবেদন করে লাভ হবে না।
৭) যেসব কর্মী ফৌজদারি মামলায় অভিযুক্ত কিংবা স্বেচ্ছায় অবসর নিয়েছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।












Click it and Unblock the Notifications