NPS-এ কীভাবে মাসে একলক্ষ টাকা পেনশন পাবেন, ২৫-৩৫ ও ৪০ বছর বয়সীরা কত টাকা জমা করবেন
আর্থিক স্বাধীনতা কে না চায়। আর যদি তা হয়, প্রবীণ বয়সে, যেখানে কোনও সরকারি পেনশন নেই। তবে তার জন্য আগে থেকে পরিকল্পনা করতে হবে। ন্যাশনাল পেনশন সিস্টেমে উপায় রয়েছে। কেউ যদি আগে থেকে মাসে মাসে টাকা জমানো শুরু করেন, তাহলে বৃদ্ধ বয়সে কারও ওপরে নির্ভর করতে হবে না।
বৃদ্ধ বয়সে আর্থিক স্বাধীনতা পেতে গেলে তাড়িতাড়ি বিনিয়োগ শুরু করতে হবে। এনপিএসে চক্রবৃদ্ধি হারে টাকার বৃদ্ধি হয়। কেউ যদি এনপিএসে ৪০ বছরের পরিবর্তে ২৫ বছর বয়স থেকে টাকা রাখতে শুরু করেন, তাহলে পরবর্তী সময়ে অনেক কম টাকা জমাতে হবে।

তবে বয়স ২৫ হোক কিংবা ৪০, যদি ৬০ বছর বয়স হওয়ার আগে এনপিএসে ২.৫০ কোটি টাকার একটা ফান্ড তৈরি করে ফেলা যায়, তাহলে বয়স ৬০ পূর্ণ হলে মাসে মাসে একলক্ষ টাকা করে পেনশন পাওয়া যেতে পারে।
- বয়স ২৫ হলে
বয়স ২৫ বছর হলে, মাসে মাসে ৫৮৬৫ টাকা করে এনপিএসে জমা করতে হবে। বার্ষিক হবে ৭০,৩৮০ টাকা। সেক্ষেত্রে ৩৫ বছর অর্থাৎ ৪২০ মাসে জমার পরিমাণ হবে ২৪,৬৩,৩০০ টাকা। ১২.৪৮ শতাংশ রিটার্ন ধরে ৬০ বছর বয়সে পাওয়া যাবে ৪,২৮,৭২,৬৭৮ টাকা। এর ষাট শতাংশ ধরে থাকবে ২,৫৭,২৩,৬০৭ টাকা। সেখান থেকেই এক লক্ষ টাকা পেনশন পাওয়া যাতে পারে।
- বয়স ৩০ হলে
বয়স ৩০ বছর হলে, মাসে মাসে ২০,৯৭০ টাকা করে এনপিএসে জমা করতে হবে। বার্ষিক হবে ২,৫১,৬৪০ টাকা। সেক্ষেত্রে ৩০ বছর অর্থাৎ ৩০০ মাসে জমার পরিমাণ হবে ৬২,৯১,০০০ টাকা। ১২.৪৮ শতাংশ রিটার্ন ধরে ৬০ বছর বয়সে পাওয়া যাবে ৪,২৮,৭৮,৩৭৬ টাকা। এর ষাট শতাংশ ধরে থাকবে ২,৫৭,২৭,০২৬ টাকা। সেখান থেকেই এক লক্ষ টাকা পেনশন পাওয়া যাতে পারে।
- বয়স ৪০ হলে
বয়স ৪০ বছর হলে, মাসে মাসে ৪০,৬৫০ টাকা করে এনপিএসে জমা করতে হবে। বার্ষিক হবে ৪,৮৭,৮০০ টাকা। সেক্ষেত্রে ২০ বছর অর্থাৎ ২৪০ মাসে জমার পরিমাণ হবে ৯৭,৫৬,৩০০ টাকা। ১২.৪৮ শতাংশ রিটার্ন ধরে ৬০ বছর বয়সে পাওয়া যাবে ৪,২৮,৮১,৮৬৮ টাকা। এর ষাট শতাংশ ধরে থাকবে ২,৫৭,২৯,১২১ টাকা। সেখান থেকেই এক লক্ষ টাকা পেনশন পাওয়া যাতে পারে।
এখান থেকেই বোঝা যাচ্ছে বিনিযোগ যদি কম বয়সে শুরু করা যায়, তাহলে মাসে মাসে কম টাকা জমা দিয়ে একই সুবিধা পাওয়া যায়। আর বয়স বেশি হলে বিনিয়োগের পরিমাণ কয়েকগুণ বেড়ে যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications