FD Interest Rate: কীভাবে এফডিতে বেশি সুদ পাওয়া যায়? কী বলছেন বিশেষজ্ঞরা
FD Interest Rate: সাম্প্রতিক সময়ে আরবিআই এমপিসি বৈটকের পরে রেপো রেটে কোনও পরিবর্তন করেনি। এনিয়ে টানা তৃতীয়বারের মতো রেপো রেট পুরনো হারেই বহাল রাখা হয়েছে। তবে মুদ্রাস্ফীতির হার রেকর্ড স্তরে পৌঁছনোর পরে আগামী সময়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্ককে কিছু কঠোর পদক্ষেপ নিতে হতে পারে।
গত বছর অর্থাৎ ২০২২-এর মে মাসে যখন রেপো রেট বাড়ানো হয়েছিল, তখন ব্যাঙ্কগুলি এফডিতে সুদের হার বাড়িয়েছিল। অনেক ব্যাঙ্ক প্রবীণ নাগরিক এহং নির্বাচিত গ্রাহকদের ৯ শতাংশের ওপরে এফডিতে সুদ দিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, আগামী সময়ে রেপো হারে কোনও পরিবর্তন হবে বলে আশা করা যাচ্ছে না। যদি রেপো রেট এর বেশি না বাড়ে, তাহলে এফডিতে সুদের হার আরও বৃদ্ধির সম্ভাবনা কম। ফলে কেউ যদি এফডিতে বেশি সুদ পেতে চান, তাহলে বেশি হারে এফডি বুক করার এটাই সেরা সময়। কোনও গ্রাহত যখন একটি নির্দিষ্ট হারে এফডি করে, তখন আমানতের সময়কালে এর সুদের হারের কোনও পরিবর্তন হয় না।
গত তিনটি আর্থিক পর্যালোচনা নীতির পর থেকে রেপো হারে কোনও পরিবর্তন হয়নি। রিভার্স রেপো রেটও পুরনো হারে বজায় রেখে আরবিআই। বিশেষজ্ঞরা বলছেন, খুচরো বিনিয়োগকারীদের এফডিতে টাকা রাখার এটাই সেরা সময়। প্রকৃত পক্ষে এই সময় সুদের হার সব থেকে বেশি রয়েছে। এমন হতেই পারে আগামী সময়ে সুদের হার হ্রাস হতে পারে। অতীতে বড় ব্যাঙ্কগুলি সুদের হার কমিয়েছে।
বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, ক্রমবর্ধমান সুদের হারের সুবিধা নিতে এফডি ৩০ দিনের জন্য স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ মোডে রাখা কখনও কখনও বুদ্ধিমানের কাজ। কিন্তু এখন যেহেতু আরবিআই সুদের হার বাড়ায়নি এবং রেপো রেট একই রয়েছে, তাই বর্তমান সুদের হারে দীর্ঘ সময়ের জন্য টাকা এফডিতে রাখা বুদ্ধিমানের পদক্ষেপ।












Click it and Unblock the Notifications