IRCTC Travel Insurance: ৩৫ পয়সার বিমায় মিলবে ১০ লাখ! ট্রেন সফরের আগে অবশ্যই জানুন এই তথ্য
IRCTC Travel Insurance: বাহানাগার রেল দুর্ঘটনার পর অনেকেই বুঝতে পেরেছেন পর্যটন বীমার গুরুত্ব। রেল যাত্রীদের বিমা বা আর্থিক সুরক্ষা থাকা কতটা প্রয়োজন, সেটাও স্পষ্ট হয়েছে।
দুর্ঘটনায় আহতদের ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ঠিকই, তবে অনেকেই এখনও জানেন না, রেলের টিকিট বুক করার সময় ১ টাকারও কম খরচ করলেই পাওয়া যায় বিমা (Indian Railway Insurance Policy)। টিকিটের দামের সঙ্গে দিতে হবে মাত্র ০.৩৫ টাকা।

পর্যটন বিমার জন্য আবেদন করবেন কীভাবে?
আইআরসিটিসি যাত্রীদের জন্য এই বিমা (IRCTC Travel Insurance) ঐচ্ছিক। অর্থাৎ কোনও যাত্রী চাইলে বিমা কিনতে পারেন। অনলাইন পোর্টাল থেকেই পাওয়া যাবে সেই বিমা। বিমা করা থাকলে ট্রেন যাত্রার সময় কোনও কারণে আহত হলে বা মৃত্যু হলে টাকা পাওয়া যাবে। সব ট্যাক্স নিয়ে বিমার দাম ৩৫ পয়সা। বুক করার আগে বিমার অপশন বেছে নিতে হবে। মনে রাখা জরুরি, একবার টিকিট বুক হয়ে গেলে আর বিমা কেনা যাবে না।
বিমা থেকে কী কী সুবিধা পাওয়া যায়?
বিমা করা থাকলে ১০ লক্ষ টাকা পর্যন্ত দেয় আইআরসিটিসি (IRCTC Travel Insurance)। কোনও রেল যাত্রীর যদি মৃত্যু হয় বা কোনও যাত্রী যদি পুরোপুরি শারীরিক অক্ষম হয়ে যায়, তাহলে তাঁর পরিবার পাবে ১০ লক্ষ টাকা।
যদি কোনও যাত্রী আংশিকভাবে অক্ষম হয়ে যায়, তাহলে তিনি পাবেন সাড়ে ৭ লক্ষ টাকা। যদি কেউ আহত হন, তাহলে তাঁর চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা দেওয়া হয়।
শুধুমাত্র ভারতীয়রাই এই বিমা কিনতে পারে
এই স্কিম শুধুমাত্র ভারতীয়দের জন্যই প্রযোজ্য। অর্থাৎ ভিন দেশের কোনও নাগরিক এই স্কিমের সুবিধা পাবেন না।
কীভাবে দেওয়া হয় এই বিমা?
১. স্কিমটি ঐচ্ছিক। কনফার্ম বা আরএসি টিকিট কিনলে পাওয়া যায় এই বিমার সুবিধা।
২. এসএমএস-এর মাধ্যমে গ্রাহকেরা পলিসি সংক্রান্ত তথ্য পেতে পারেন। ই মেল-এর মাধ্যমেও পেতে পারেন তথ্য।
৩. টিকিট বুকিং-এর তথ্যের সঙ্গে দেওয়া থাকবে পলিসি নম্বর।
৪. টিকিট বুক করার পর বিমা সংস্থার ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য দিতে হবে।
৫. ৫ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে এই বিমা প্রযোজ্য নয়।

কোন কোন বিমা সংস্থা এই বিমা দেয়
মূলত দুটি সংস্থা পর্যটন বিমা ( IRCTC Travel Insurance) দিয়ে থাকে। এর মধ্যে একটি হল লিভার্টি জেনারেল বিমা সংস্থা। এবং অপরটি হল এসবিআই জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিকিটেড। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লার্স এবং থ্রিটেয়ার এবং স্লিমার ক্লাস সমস্ত ক্লাসের যাত্রীদের জন্যে এই বিমা সমান ভাবে প্রযোজ্য।
যাত্রীর মৃত্যু হলে কীভাবে পাবেন বিমা
রেল দুর্ঘটনায় যাত্রীর সঙ্গে সঙ্গে মৃত্যু হয় অথবা ঘটনার সময় থেকে ১ বছরের মধ্যে যদি মৃত্যু হয় তাহলে পুরো বিমার ( IRCTC Travel Insurance) টাকা পাওয়া যাবে।
IRCTC Travel Insurance: শারীরিক অক্ষমতা
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে অথবা ঘটনা থেকে ১২ মাসের মধ্যে কোনও যাত্রী শারীরিক ভাবে সক্ষমতা হারালে ১০০ শতাংশ বিমার টাকাই দেওয়া হবে তাঁকে। এছাড়া আহতদের চিকিতসার খরচ হিসাবে ২ লাখ টাকা করে দেওয়া হবে।
হাসপাতালের চিকিতসার ক্ষেত্রে কি কি খরচ বিমার আওতায়
হাসপাতালের ঘরের খরচ, নার্সিং স্টাফের টাকা, চিকিৎসক, ওষুধ, প্রয়োজনীয় পরীক্ষা, রক্ত, অপারেশনের জিনিসপত্র, অক্সিজেন সবটাই আসবে এই বিমার আওতায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications