PM Awas Yojana এর মাধ্যমে বাড়ি তৈরি করতে মিলতে পারে তিনগুণ বেশি টাকা! কিন্তু কীভাবে?
প্রধানমন্ত্রী আবাস যোজনাতে (PM Awas Yojana) সুবিধাভোগীদের জন্যে ভালো খবর। বাড়ি তৈরি করার ক্ষেত্রে একটা মোটা অংশের ভর্তুকি দেয় মোদী সরকার। এই যোজনার মাধ্যমে এই সুবিধা পাওয়া যায়। বহু মানুষ এই যোজনার মাধ্যমে উপকৃত হয়ে থাকেন
প্রধানমন্ত্রী আবাস যোজনাতে (PM Awas Yojana) সুবিধাভোগীদের জন্যে ভালো খবর। বাড়ি তৈরি করার ক্ষেত্রে একটা মোটা অংশের ভর্তুকি দেয় মোদী সরকার। এই যোজনার মাধ্যমে এই সুবিধা পাওয়া যায়। বহু মানুষ এই যোজনার মাধ্যমে উপকৃত হয়ে থাকেন।
এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরির ক্ষেত্রে চার লাখ টাকা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এক ধাক্কায় বহুগুণ বেড়ে গিয়েছে বাড়ি তৈরির খরচ। ফলে ভর্তুকির পরিমাণ আরও বাড়ানোর কথা বলা হয়েছে।
তবে সরকার যদি এই প্রস্তাব মেনে নেয় তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আগের থেকে এবার তিনগুন অধিক টাকা দেওয়া হবে।। প্রস্তাবে কি বলা হচ্ছে? এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে তুলে ধরা হল।

প্রধানমন্ত্রী আবাস যোজনাতে টাকার অঙ্ক বাড়বে
ঝাড়খন্ড বিধানসভার Estimates Committee সে রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি বানানোর ক্ষেত্রে চার লাখ টাকা দেওতার প্রস্তাব রেখেছে। কমিটির সভাপতি মনসুন অধিবেশনের শেষ দিনে কমিটির বৈঠক ডাকেন। সেই বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বিধায়ক জানান, এই মুহূর্তে সমস্ত জিনিসের এক ধাক্কাতে অনেক বেড়ে গিয়েছে। ইট থেকে বালি, সিমেন্ট। এমনকি দড়ি কেনার খরচ এক ধাক্কায় অনেকটা এড়ে গিয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী আবাস যোজনাতে তৈরি হওয়া বাড়িগুলি তৈরির খরচ অনেক বেড়ে গিয়েছে।

কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার
ওই বিধায়ক আরও মনে করেন, বিপিএল তালিকাভুক্ত মানুষ নিজেদের পকেট থেকে এক লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া সম্ভব নয়। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারের সহযোগিতায় চলা পিএম আবাস যোজনাতে দেওয়া টাকার পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে।
ঘর বানানোর জন্যে দেওয়া 1.20 টাকা বাড়িয়ে চার লাখ টাকা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এতে খুব ভালো ভাবে একটা ঘর তৈরি করা যাবে। শুধু তাই নয়, এই স্কিমের মাধ্যমে উপকৃত হতে আরও মানুষ এগিয়ে আসবে বলে দাবি। যদিও এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রস্তাব হিসাবে বিষয়টিকে সামনে রাখা হয়েছে।

জরুরি তথ্য
প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY-U) অধীনে কেন্দ্রীয় সরকার শহরাঞ্চলে ১৬৪৮৮ টি বাড়ি তৈরির প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। মন্ত্রকের তরফ থেকে এব্যাপারে বিবৃতি জারি করা হয়েছে। সাধারণভাবে পিএম আবাস যোজনার আওতায় কেন্দ্রীয় সরকার গৃহহীনদের বাড়ি তৈরিতে সাহায্য করে। এই স্কিমে যাঁরা ঋণ নিয়ে বাড়ি কিংবা ফ্ল্যাট কেনেন, তাঁদের জন্যও ভর্তুকি দেওয়া হয়।

PM Awas Yojana-এ আবেদনের পদ্ধতি
পিএম আবাস যোজনায় আবেদনের জন্য কোনও ব্যক্তি মোবাইলে সরকারি অ্যাপ ডাউন লোড করে লগইন আইডি তৈরি করতে পারেন। অ্যাপটি এরপর মোবাইলে ওয়ান টাইন পায়ওয়ার্ড পাঠাবে। এর সাহায্যে লগ ইন করতে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। বাড়ি পাওয়ার জন্য আবেদনের পরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সুবিধাভোগীদের বেছে নেয়। এরপর সেই তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications