মাত্র কয়েক মিনিটেই ডাউনলোড করুন Voter id! কীভাবে? রইল বিস্তারিত
আধার কার্ডের মতোই দেশের নাগরিকদের কাছে Voter id খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমান্য নথি। এই নথি ভোটাধিকারের ক্ষমতা দেয়। তেমনই সরকারি ক্ষেত্রে বিভিন্ন সুযোগ পেতেও সাহায্য করে। এমনকি ব্যাঙ্কে খারা খোলা সহ বিভিন্ন ক্ষেত্রেই ভোট
আধার কার্ডের মতোই দেশের নাগরিকদের কাছে Voter id খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমান্য নথি। এই নথি ভোটাধিকারের ক্ষমতা দেয়। তেমনই সরকারি ক্ষেত্রে বিভিন্ন সুযোগ পেতেও সাহায্য করে। এমনকি ব্যাঙ্কে খারা খোলা সহ বিভিন্ন ক্ষেত্রেই ভোটার কার্ড খুবই গুরুত্বপূর্ণ।
ফলে খুবই সরকারি এই নথি যদি হঠাত করেই হারিয়ে ফেলেন তাহলে আর বিপদের শেষ নেই। ফলে জরুরী প্রয়োজন হলে কীভাবে তা সামাল দেওয়া সম্ভব হবে তা নিয়েই দুশ্চিন্তার শেষ নেই। তবের এতটাও চিন্তার কিছু নেই। খুব সহজেই এখন ভোটার কার্ড পাওয়া সম্ভব। কীভাবে তা আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হল।

সাধারণ মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত
জনগণের এই সমস্যা সমাধানে সারাদেশে ইলেক্ট্রনিক ইলেক্টোরাল ফটো আইডি কার্ড (e-EPIC) সুবিধা চালু করা হয়েছে। এই সুবিধার মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করা সম্ভব। বলে রাখা প্রয়োজন, এই পরিষেবাটি 'জাতীয় ভোটার দিবস' উপলক্ষে (২৫ জানুয়ারি) শুরু কয়রা হয়েছিল। ভোটারদের সুবিধার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

সবার প্রথমেই e-EPIC এই বিষয়ে বিস্তারিত জানুন-
-EPIC একটি সুরক্ষিত পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (PDF) ভার্সন। এটিকে খুব সহজেই মোবাইল কিংবা কম্পিউটারে খুব সহজেই ডাউনলোড করে রাখা যেতে পারে। যে কোনও সময়ে তা প্রিন্ট করে রাখা যেতে পারে। একজন ভোটার তার মোবাইলে কার্ডটি খুব সহজেই সেভ করে রাখতে পারেন। কিংবা ডিজিটাল লকারে পিডিএফ হিসাবে আপলোড করে রাখা যেতে পারে। প্রয়োজনে প্রিন্ট করেও পার্স কিংবা সুরক্ষিত কোনও জায়গাতে রেখে দেওয়া যেতে পারে।

কয়েক মিনিটেই ডিজিটাল Voter id কার্ড ডাউনলোড করা যেতে পারে-
সবার আগেই নির্বাচন কমিশনের ওয়েবসাইট https://voterportal.eci.gov.ইন- এ যেতে হবে।
এরপরেই একটি সার্ভিস পোর্টাল খুলে যাবে। ভোটার সার্ভিস পোর্টালের (NVSP) লগইন অপশনে (https://www.nvsp.in/Account/Login) পৌঁছতে হবে।
সেখানে লগ ইন করতে হলে সেখানে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে।
আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তবে ইমেল আইডি বা মোবাইল নম্বরের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করা যেতে পারে।
অ্যাকাউন্ট খুলে যাওয়ার পর বেশ কিছু ডিটেল দিতে হবে।
সঙ্গে সঙ্গে লগইন করার পর ই-EPIC ডাউনলোড করার অপশন চলে আসবে।
ডাউনলোড অপশনে ক্লিক করলে সহজেই পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে।
আর তা কম্পিউটার কিংবা মোবাইলে চলে আসবে। পুরো প্রক্রিয়াটি শেষ হতে মাত্র কয়েক মিনিট লাগবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications