Credit Card: কীভাবে ক্রেডিট কার্ড-জালিয়াতি থেকে রক্ষা পাবেন? কয়েকটি উপায়
Credit Card: আর্থিক অপরাধ ও পরিচয় ভাঁড়ানোয় ক্রেডিট কার্ড সিকিউরিটি একটি অপরিহার্য স্তর। এটি যেমন ঝুঁকি কমিয়ে দেয়, আবার মানসিক শান্তিও দেয়। ক্রেডিট কার্ড সুরক্ষিত থাকলে আত্মবিশ্বাসের সঙ্গে অনলাইন কিংবা অফলাইনে কেনাকাটা করা যায়। পাশাপাশি অননুমোদিত কার্যকলাপ কিংবা সম্ভাব্য পরিণতি সম্পর্কে কোনও চিন্তা করতে হয় না।
সম্প্রতি অ্যাক্সিস ব্যাঙ্কের অনেক ক্রেডিট কার্ড গ্রাহক তাঁদের কার্ডে জালিয়াতির ব্যাপারে রিপোর্ট করেছেন। এমন কী যাঁদের আন্তর্জাতিক লেনদেন করেন না, তাঁরাও এব্যাপারে নাকি বার্তা পেয়েছেন। অনেকে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অ্যাক্সিস ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, এই ধরনের লেনদেন হয়েছে কয়েকটি কার্ডে। তারা এই ধরনের লেনদেন ব্লক করতে পদক্ষেপ করেছেন।
ক্রেডিট কার্ডে গ্রাহকের নাম ছাড়াও কার্ড নম্বর, মেয়াদ শেষ হওয়ার তারিখের মতো সংবেদনশীল তথ্য রয়েছে। যদি ওই তথ্য সন্দেহজনক কারও হাতে চলে যায়. তাহলে তা পরিচয় চুরির জন্য ব্যবহার করা যেতে পারে। যা গ্রাহকের দুঃস্বপ্নের কারণ হতে পারে। সেখানে ক্রেডিট কার্ড সিকিউরিটি তথ্য নিরাপদে রাখতে সাহায্য করে।
ক্রেডিট কার্ডে জালিয়াতি রুখতে যেসব পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে
- ফোনে কিংবা মেলে আসা বিবৃতি নিয়মিত নজরে রাখতে হবে। কোনও অপরিচিত লেনদেন হলেই, ক্রেডিট কার্ডের বিবৃতি পরীক্ষা করতে হবে।
- ব্যাঙ্ক থেকে সতর্কতা পেতে সাইন আপ করতে হবে। এটা করলে কার্ডের কোনও লেনদেন সম্পর্কে সঙ্গে সঙ্গে জানা যাবে।
- অনলাইন লেনদেন সম্পর্কে সতর্ক থাকতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে কেনাকাটা করতে শক্তিশালী পাসোয়ার্ড ব্যবহার করতে হবে।
- ফিশিং স্ক্যাম সম্পর্কে সতর্ক থাকতে হবে। অজানা কিছু থেকে আসা টেক্সট বা ইমেল লিঙ্কে ক্লিক করা যাবে না।
- ক্রেডিট কার্ড সম্পর্কিত কোনও তথ্য কাউকে শেয়ার করা যাবে না।
- নিরাপত্তা সংক্রান্ত সেটিংস পর্যালোচনা করতে হবে। ব্যাঙ্কের পাঠানো অতিরিক্ত নিরাপত্তা বৈশিষ্ট্যগুলিকে সক্ষম করতে হবে। এর মধ্যে রয়েছে লেনদেনের জন্য পিন কিংবা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের মতো বিষয়।
- কোনও সন্দেহজনক লেনদেন হলেই রিপোর্ট করতে হবে। এব্যাপারে সংশ্লিষ্ট ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং কার্ড ব্লক করতে হবে।












Click it and Unblock the Notifications