Bajaj Freedom CNG Bike Safety: সিএনজি সিলিন্ডারের উপরেই সিট! হঠাৎ বিস্ফোরণ হলে? কতটা সুরক্ষিত
Bajaj Freedom CNG Bike Safety: বাইকের দুনিয়ায় বিপ্লব! বিশ্বের প্রথম CNG Bike লঞ্চ করল Bajaj। লঞ্চের পর থেকেই Freedom-কে ঘিরে নয়া উন্মাদনা তরুণ প্রজন্মের মধ্যে। এক্স শোরুম প্রাইস মাত্র ৯৫ হাজার টাকা। ৩৩০ কিলোমিটার রেঞ্জ। জাস্ট পাগল করে দেবে। Bajaj Freedom Bike এর সিটের নীচে ২ কিলোর শক্তিশালী CNG ট্যাঙ্ক দিয়েছে সংস্থা।
কিন্তু সিটের নীচে বিশাল এই ট্যাঙ্ক ফেটে যাবে না তো? নয়া এই বাইক সামনে আসার পর থেকেই নয়া জল্পনা তৈরি হয়েছে। কী বলছে Bajaj অটো। কতটা সুরক্ষিত বিশ্বের প্রথম গ্যাসের চালিত বাইক।

Bajaj Freedom CNG Bike Safety: কতটা সুরক্ষিত সিএনজি ট্যাঙ্ক
Bajaj অটোর নয়া Freedom CNG Bike এর সুরক্ষার দিকে বিশেষ নজর দিয়েছে। সিটের নীচে যে ২ কিলোর সিএনজি ট্যাঙ্ক সংস্থা দিয়েছে তা অনেক বেশি সলিড। এই ট্যাঙ্কের লেফট এবং রাইটে একেবারে মজবুত ফ্রেম দেওয়া হয়েছে। সংস্থার দাবি, ধাক্কা লাগার পরেও সিএনজি ট্যাঙ্কের পজিশন বদলের কোনও সম্ভাবনা নেই। এমনকি CNG গ্যাসের লিক হওয়ারও কোনও সম্ভাবনা নেই। শুধু তাই নয়, প্রেসারেও কোনও বদল হবে না।
Bajaj Freedom CNG Bike Safety: ১১ বার হয়েছে ক্র্যাশ টেস্ট
নিরাপত্তা এবং সুরক্ষার কথা ভেবে অন্তত ১১ বার হয়েছে ক্র্যাশ টেস্ট করা হয়েছে। শুধু তাই নয়, কোনও কিছুর সঙ্গে যদি Bajaj Freedom CNG Bike এর টক্কর লাগে তাহলেও সিলিন্ডার ব্লাস্ট হয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই দাবি। ১০টন লোডেড ট্র্যাক এর উপর দিয়ে গেলেও নাকি CNG ট্যাঙ্কের কিছু হবে না। ফলে এই বাইক সম্পূর্ণ ভাবে সুরক্ষিত বলেই দাবি বাজাজ অটোর।
Bajaj Freedom CNG Bike Safety: দাম এবং ভেরিয়েন্ট
Bajaj অটোর নয়া Freedom CNG Bike এর তিনটি ভেরিয়েন্ট রয়েছে। দেওয়া হয়েছে NG04 Drum, NG04 Drum LED, and NG04 Disc LED। বাইকে ডুয়েল টোন কালার যেমন Carribean Blue, Cyber White, Ebony Black/Grey, Racing Red। যা বাইকের মডেল আরও আকর্ষণ করে তুলেছে।
Bajaj Freedom NG04 Drum: 95,000 টাকা।
Bajaj Freedom NG04 Drum LED: 1.05 লাখ টাকা
Bajaj Freedom NG04 Disc LED: 1.10 লাখ টাকা।
Bajaj Freedom CNG Bike Safety: ফিচার-
বাইকটির সামনের টায়ারে ডিস্ক ব্রেক এবং পেছনের টায়ারে ড্রাম ব্রেকের সুবিধা রয়েছে। তবে এই বাইকটিতে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমের অভাব রয়েছে। ফিচারের মধ্যে আছে ডিজিটাল স্পিডোমিটার, সবথেকে লম্বা সিট, ব্লিটুথ কানেকটিভিটি, হ্যান্ডেলবারে CNG এবং পেট্রোলে সুইচিংয়ের জন্য রয়েছে সুইচ। USB পোর্ট এবং গিয়ার শিফটের জন্য ইন্ডিকেটর দেওয়া হয়েছে। Freedom CNG Bike এ 17 ইঞ্চির অ্যালয় হুইল এবং টিউবলেস টায়ার দেওয়া হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications