ভারতের আবহাওয়ায় আধার বায়োমেট্রিক্স আদৌ কতটা নির্ভরযোগ্য, কী বলছে মুডিস
এই মুহূর্তে ভারতের ১২ সংখ্যার সর্বজনীন পরিচয়পত্র হল আধার। সর্বত্রই আধারের চল। কিন্তু আধারের বায়োমেট্রিক প্রযুক্তির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিল গ্লোবাল রেটিং প্রধান মুডিস ইনভেস্টরস সার্ভিস। প্রশ্ন উঠেছে বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ার লোকেদের জন্য।
তবে সরকারের তরফে দাবিগুলিকে প্রত্যাখ্যান করা হয়েছে। বলা হয়েছে, দাবির নিরিখে কোনও প্রমাণ বা ভিত্তি নেই। আধারকে বিশ্বের সব থেকে বিশ্বস্ত ডিজিটাল আইডি বলে দাবি করা হয়েছে। প্রায় একবছর আগে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আধারের ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছিল।

মুডিজ উল্লেখ করে বলেছে, আধার বিশ্বের বৃহত্তম ডিজিটাল আইডি প্রোগ্রাম। এখানে আঙুলের ছাপ বা আইরিস স্ক্যানের যাচাইকরণের মাধ্যমে কল্যাণমূলক সুবিধাগুলি দেওয়া হয়। এছাড়াও ব্যক্তিগত পরিষেবাগুলিও এর মাধ্যমেই করা হয়।
তবে মুডিজের তরফে বায়োমেট্রিকের নির্ভরযোগ্যতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে গরম ও আর্দ্র জলবায়ুতে কায়িক শ্রমিকদের জন্য এই ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে সরকারের তরফে মুডিজের দাবিকে অস্বীকার করা হয়েছে। সরকারের তরফে বলা হয়েছে, মুডিজ যে দাবি করছে, তা আধার নিয়ে গবেষণায় পাওয়া মতামতের সমর্থন নেই।
ভারতের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় আধারের বায়োমেট্রিক্সের দক্ষতা নিয়ে যে প্রশ্ন মুডিজ তুলেছে, তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সরকারি তরফে বলা হয়েছে, মুখের প্রমাণীকরণ এবং আইরিস প্রমাণীকরণের মতো যোগাযোগহীন উপায়েও বায়োমেট্রিক জমা দেওয়া সম্ভব।
মুডিজের প্রতিবেদনে বলা হয়েছে, আধার সিস্টেমে সুরক্ষা ও গোপনীয়তার দুর্বলতা রয়েছে। কিন্তু সরকারি তরফে সংসদে পেশ করা সরকারের উত্তর তুলে ধরা হয়েছে। যেখানে বারে বারে বলা হয়েছে, আজ পর্যন্ত আধারের ডেটাবেস থেকে কোনও লঙ্ঘনের খবর পাওয়া যায়নি। সরকারি তরপে আরও বলা হয়েছে আইএফএফ এবং বিশ্বব্যাঙ্কের মতো আন্তর্জাতিক সংস্থাগুলি আধারের ভূমিকার প্রশংসা করেছে।
সরকারের নির্ভরযোগ্যতা দাবি ও উদ্বেগ
- নির্ভরযোগ্যতা
২০২৩-এর ৩১ জুলাই পর্যন্ত ৭৬৫.৩০ মিলিয়ন ভারতীয় পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে রেশন পাওয়ার জন্য রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেছিলেন। এছাড়াও এলপিজির ভর্তুর্কি পেতে ২৮ কোটির বেশি বাসিন্দা রান্নার গ্যাসের সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করেছেন। প্রায় ৭৯ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সংযুক্ত। পিএম কিষাণ যোজনায় ১০০ শতাংশ কৃষক উপভোক্তাকে আধারের মাধ্যমে যুক্ত করা হয়েছে।
- উদ্বেগ
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনা বলা হয়েছে, বর্তমানে আধার ১৩০ কোটি ভারতবাসীর প্রকৃত পরিচয়ে পরিণত হয়েছে। তারপরেও গত বছর সিএজি একটি প্রতিবেদনে বলেছিল ডেটা মেযাচিং এবং প্রমাণীকরণে ত্রুটি এবং আধারের সংরক্ষণাগারে ঘাটতি রয়েছে। সেখানে আরও বলা হয়েছিল আধার কার্ডধারীর ডেটা কিছু ক্ষেত্রে ১০ বছর পরেও তাদের আধার নম্বরের সঙ্গে মেলেনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications