পিএনবি-র ছাড়পত্র দেখে ফাঁদে পা অন্য ব্যাঙ্কগুলির, মূল্য চোকাতে হল ১১ হাজার কোটি টাকায়

পিএনবির ছাড়পত্র বা লেটার অব আন্ডারটেকিং দেখে তাতে সম্মতি জানিয়েই হাজার হাজার কোটি টাকার ব্যাঙ্ক কেলেঙ্কারিতে নাম জড়িয়ে গেল অন্য ব্যাঙ্কগুলির।

পিএনবির ছাড়পত্র বা লেটার অব আন্ডারটেকিং দেখে তাতে সম্মতি জানিয়েই হাজার হাজার কোটি টাকার ব্যাঙ্ক কেলেঙ্কারিতে নাম জড়িয়ে গেল অন্য ব্যাঙ্কগুলির। পিএনবি ছাড়াও আরও তিনটি ভারতীয় ব্যাঙ্ক এতে জড়িয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।

পিএনবি-র ছাড়পত্র দেখে ফাঁদে পা অন্য ব্যাঙ্কগুলির, মূল্য চোকাতে হল ১১ হাজার কোটি টাকায়

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্ক পিএনবি-র লেটার অব আন্ডারটেকিং দেখে নীরব মোদীকে ঋণ দিতে সম্মত হয়। এই লেটার অব আন্ডারটেকিং হল সেই ছাড়পত্র যা দেখে বিদেশি ব্যাঙ্কগুলি কাউকে বা কোনও প্রতিষ্ঠানকে ঋণ দেয়।

এই জালিয়াতির কথা জানতে পেরেই পিএনবি কর্তারা সিবিআইকে বিষয়টি জানান। নীরব মোদী ছাড়াও যে জুয়েলারি সংস্থার নামে অভিযোগ উঠেছে তাদের হংকং, দুবাই, নিউ ইয়র্কে দোকান রয়েছে। পিএনবি-র চিঠি দেখিয়ে বিদেশের শাখা থেকে ঋণ নেওয়া হয় ২০১০ সালে। তারপর গত জানুয়ারিতে এসে এই ঘটনা সামনে আসে।

ঘটনা হল, প্যাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বুধবার জানায় তাদের মুম্বইয়ের একটি শাখায় হাজার হাজার কোটি টাকা জালিয়াতি হয়েছে। এবং তাতে বড় কেষ্টুবিষ্টুরা জড়িয়ে রয়েছে। পিএনবির এই দাবির পরে শোরগোল পড়ে যায়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ দাবি করে ১১ হাজার ৩০০ কোটি টাকা জাল উপায়ে লেনদেন হয়েছে। তারপরই সিবিআই ঘটনার তদন্ত শুরু করেছে। অন্য ব্যাঙ্কগুলির নামও উঠে আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+