সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কতদিন হলে গ্র্যাচুইটি পাওয়া যায়, কী ভাবেই বা এর হিসেব করা হয়, একনজরে
সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কতদিন হলে গ্র্যাচুইটি পাওয়া যায়, কী ভাবেই বা এর হিসেব করা হয়, একনজরে
সরকারি কিংবা বেসরকারি যে চাকরিই হোক না কেন, সেই কর্মীকে গ্র্যাচুইটি সম্পর্কে বিস্তারিত জানা উচিত। অনেকেই অবশ্য জানেন না গ্র্যাচুইটি কখন পাওয়া যায় এবং কীভাবে তার গণনা করা হয়। ১৯৭২-এর গ্র্যাচুইটি আইন অনুযায়ী, যদি কেউ কোনও সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে টানা ৫ বছর কাজ করেন, তাহলে তিনি গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী হন। সাধারণভাবে গ্র্যাচুইটির একটি অংশ সেই কর্মীর বেতন থেকে কেটে নেওয়া হয়। আর একটি বড় অংশ সেই সংস্থা জমা দেয়।

বেতন ও চাকরির মোট সময়ের ওপরে নির্ভর করে
গ্র্যাচুইটি সাধারণভাবে বেতন ও চাকরির মোট সময়ের ওপরে নির্ভর করে। কোনও ব্যক্তি কোনও সংস্থায় কাজ ৫ বছর পূর্ণ করলে তিনি যেমন গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী হন, সেই জায়গায় তার পরিমাণ কেমন হবে, তা নির্ভরল করে বেতন এবং চাকরির মোট সময়ের ওপরে। গ্র্যাচুইটি গেওয়া হয় সেই কর্মীর অবসর, পদত্যাগ কিংবা তাঁর চাকরিচ্যুত হওয়ার পরে। চাকরির শুরুতে কোনও গ্র্যাচুইটি দেওয়া হয় না।

কখন করা যাবে দাবি
উদাহরণ স্বরূপ বলা যায়, কোনও সংস্থায় চাকরি টানা ৫ বছর হলে তিনি গ্র্যাচুইটির দাবিদার হয়ে থাকেন। তবে সেই সংস্থা ছাড়ার পরেই তিনি গ্র্যাচুইটি দাবি করতে পারেন। যদি কেউ কোনও সংস্থায় ৯ বছর চাকরি করেন, তাহলে পদত্যাগ করলে তিনি গ্র্যাচুইটির দাবি করতে পারেন।

গ্র্যাচুইটি গণনার ফর্মুলা
গ্র্যাচুইটি গণনার একটি নির্দিষ্ট সূত্র রয়েছে। সেটি হল শেষ বেতন x সংস্থায় কাজ করা বছরের সংখ্যা x ১৫/২৬। এখানে শেষ বেতন বলতে শেষ ১০ মাসের বেতনের গড়কে বোঝানো হয়। এর মধ্যে যুক্ত মূল বেতন ও মহার্ঘভাতা। মাসে চারটি রবিবার ধরে ২৬ দিন গণনা করা হয়। আর বছরে ১৫ দিনের ভিত্তিতে গ্র্যাচুইটি গণনা করা হয়।

নির্ভর করে সংস্থার ওপরেও
কেউ যদি কোনও সরকারি কিংবা বেসরকারি সংস্থায় একটানা ১৫ বছর কাজ করে থাকেন, এবং তাঁর শেষ বেতন যদি ৫০ হাজার টাকা হয়, সেক্ষেত্রে (৫০০০০) x (১৫) x (১৫/২৬) হিসেবে অর্থের পরিমাণ ৪৩২,৬৯২। ওই ব্যক্তি ১৫ বছর চাকরি করার পরে এই টাকা গ্র্যাচুইটি হিসেবে পেতে পারেন। তবে অনেক ক্ষেত্রেই সেই সংস্থার ওপরেও নির্ভর করে তারা কর্মীকে নির্দিষ্ট সূত্রের ওপরে গ্র্যাচুইটি দেবে নাকি তার থেকে বেশি দেবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী ২০ লক্ষ টাকার বেশি গ্র্যাচুইটি হিসেবে দেওয়া যায় না।












Click it and Unblock the Notifications