দিল্লিতে সরকারি কর্মীদের বিক্ষোভ! কেন পুরনো পেনশন প্রকল্পের চাহিদা? নতুন ব্যবস্থা থেকে এটি কতটা আলাদা

নতুন পেনশন প্রকল্পের বিরুদ্ধে দিল্লির রামলীলা ময়দানে বড় বিক্ষোভ। বিপুল সংখ্যক সরকারি কর্মীরা সেখানে জড়ো হয়েছেন। তাঁদের দাবি পুরনো পেনশন প্রকল্প বাস্তবায়িত করতে হবে। সেই পরিস্থিতিতে একবার দেখে নেওয়া যাক পুরনো পেনশন প্রকল্পের থেকে নতুন প্রকল্পের পার্থক্য কোথায়।

২০০৪ সালের আগের চাকরি প্রাপ্তরা রয়েছেন পুরনো পেনশন প্রকল্পের অধীনে। এই পেনশন প্রকল্পের ধীনে একটি নির্দিষ্ট পরিমাণ পেনশন দেওয়া হয়। অবসর গ্রহণের সময় কর্মীদের বেতনের ভিত্তিতে এই পরিমাণ নির্ধারণ করা হয়। ২০০৪ সাল থেকে নিযুক্ত হওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীরা নতুন পেনশন প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন।

pension scheme

পুরনো পেনশন স্কিম

  • এই প্রকল্পের অধীনে অবসর গ্রহণের সময় সরকারি কর্মীরা যে বেতন পান, তার অর্ধেক পেনশন হিসেবে দেওয়া হয়।
  • এই প্রকল্পের অধীনে কোনও টাকা কর্মীদের বেতন থেকে কাটা হয় না।
  • পুরনো পেনশন স্কিমে সরকার অর্থ দেয় সরকারি কোষাগার থেকে।
  • এই স্কিমে ২০ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি পাওয়া যায়।
  • এই স্কিমে সাধারণ ভবিষ্য তহবিল ব্যবস্থা রয়েছে।
  • ছয়মাস পর মহার্ঘ ভাতা বাড়ানোর বিধান রয়েছে।

নতুন পেনশন স্কিম

  • কর্মীদের মূল বেতনের ১০ শতাংশ ও ডিও কেটে নেওয়া হয়।
  • নতুন পেনশন স্কিম শেয়ার বাজারের ওপরে ভিত্তি করে। যে কারণে এটি ততটা নিরাপজ নয়।
  • ছয়মাস পর পর মহার্ঘভাতা বাড়ানোর বিধান নেই।
  • অবসর গ্রহণের পরে নির্দিষ্ট পেনশনের নিশ্চয়তা নেই।
  • এটি কর কাটার আওতায় আসে না।
  • অবসর গ্রহণের পরে পেনশন পেতে, বার্ষিক এনপিএসের ৪০ শতাংশ বিনিয়োগ করতে হবে।

এই মুহূর্তে দেশের পাঁচটি রাজ্যে পুরনো পেনশন স্কিম পুনরায় চালু করা হয়েছে। এর অর্থ হল সেইসব রাজ্যের সরকারি কর্মীরা বেতনের অংশ থেকে কোন বাদ ছাড়াই পুরনো পেনশন স্কিমের অধীনে পেনশনের সুবিধা পাবেন। নতুন স্কিম বদল করে পুরনো পেনশন স্কিম প্রথম কার্যকর করা হয় রাজস্থানে। পরে তা ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পঞ্জাব ও হিমাচল প্রদেশে কার্যকর করা হয়।

সরকারি কর্মীদের পুরনো পেনশন স্কিম ফিরিয়ে দিতে বিরোধী দলগুলির পুরো সমর্থন রয়েছে। এদিন রামলীলা ময়দানে সরকারি কর্মীদের দাবির পাশে দাঁড়াতে সেখানে গিয়েছিলেন বিকেইউ নেতা রাকেশ টিকায়েত এবং আপ নেতা সঞ্জয় সিং। আপ নেতা বলেন, একজন ব্যক্তি যদি ৪০ দিন বিধায়ক কিংবা সাংসদ থেকে সারাজীবন পেনশন পেতে পারেন, তবে ৪০ বছর কাজ করা কর্মীরা কেন পেনশন পাবেন না?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+