অগ্নিপথ নিয়ে প্রতিবাদ: ট্রেন বাতিলে কীভাবে টিকিটের টাকা ফেরত, একনজরে বিস্তারিত

অগ্নিপথ নিয়ে প্রতিবাদ: ট্রেন বাতিলে কীভাবে টিকিটের টাকা ফেরত, একনজরে বিস্তারিত

গত মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীর নিয়োগে অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। পরের দিন থেকে দেশে বিভিন্ন জায়গায় অবরোধ বিক্ষোভ শুরু হয়। এই মুহূর্তে দেশের অন্তত ১৪ টি রাজ্যে এই প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়েছে। যার জেরে প্রতিদিনই বিভিন্ন রাজ্যের ওপর দিয়ে চলাচলকারী একের পর এক ট্রেন বাতিল করছে ভারতীয় রেল। অসুবিধায় পড়ছেন যাত্রীরা। কীভাবে তাঁরা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত পাবেন, তা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে।

 ট্রেন বাতিল ও ক্ষয়ক্ষতি

ট্রেন বাতিল ও ক্ষয়ক্ষতি

অগ্নিপথের বিরোধিতায় তাণ্ডব লক্ষ্য করা গিয়েছে মূলত রেলপথের ওপরে। প্রাথমিক হিসেব অনুযায়ী, রেলের ক্ষতির পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকার মতো। অন্যদিকে, প্রতিদিনের মতো এদিন বহু ট্রেন বাতিলকরা হয়েছে। আইআরসিটিসির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এদিন মোট ৬৯১ টি দুরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

কীভাবে টাকা ফেরত

কীভাবে টাকা ফেরত

যদি কোনও যাত্রী অনলাইনে টিকিট কেটে থাকেন, তাহলে টাকা ফেরত নিয়ে চিন্তা করতে হবে না। টাকা যে কার্ড বা যে অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে, সেখানেই যাবে। তার জন্য টিকিট জমার কোনওদরকার নেই। যদি ট্রেন ৩ ঘন্টার বেশি দেরি হয় কিংবা ট্রেনটি বাতিল হয়., তাহলে সহজেই টিকিটের টাকা ফের পাওয়া যাবে।

কাউন্টার থেকে কাটলে টিকিট জমা করতে হবে

কাউন্টার থেকে কাটলে টিকিট জমা করতে হবে

যেসব যাত্রী কাউন্টার থেকে টিকিট কেটেছেন, তাঁদের টাকা ফেরত পেতে গেলে টিকিট জমা করতে হবে। কাউন্টারের করা যাবে আবার তা অনলাইনেও করা যাবে। অনলাইনের জন্য বেশ কয়েকটি ধাপ রয়েছে।

 অনলাইনেই কাউন্টারে কাটা টিকিট বাতিল করা যাবে

অনলাইনেই কাউন্টারে কাটা টিকিট বাতিল করা যাবে

https://www.operations.irctc.co.in/ctcan/SystemTktCanLogin.jsf-এ ক্লিক করতে হবে।

  • এরপর সেখানে পিএনআর নম্বর, ট্রেন নম্বর এবং ক্যাপচা লিখতে হবে। এরপর নির্দিষ্টজায়গায় টিক দিতে হবে। ফর্ম পূরণের সময় যাত্রীর দেওয়া ফোন নম্বরে একটি ওটিপি যাবে। সেটিকে যথাস্থানে দিতে হবে।
  • এরপর পিএনআর-এর সম্পূর্ণ বিবরণ দেখতে পাওয়া যাবে। সেখানে রিফান্ড অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর কনফার্মেশন ম্যাসেজ যাবে।
  • শেষে ব্যাঙ্কের বিবরণ দেওয়ার পরে টাকা ফেরত পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+