Honda Motocompacto: স্যুটকেস নাকি ই-স্কুটার, ডিজাইনেই বড় চমক! দাম ৯০ হাজারেরও কম
Honda Motocompacto: ইলেকট্রিক ভেইক্যালে একেবারে বিপ্লব ঘটছে! শুধু ভারতেই নয়, গোটা বিশ্বেই বড় হচ্ছে ইভি মার্কেট। এই বিশাল এই বাজারে চাহিদা মেটাতে বড় বাইক প্রস্তুতকারী সংস্থার সঙ্গে টক্কর দিচ্ছে একাধিক স্টার্টআপ।
এক্ষেত্রে বাড়ছে প্রতিযোগিতা। আর তাতে টিকে থাকতে ইভি ভেইক্যালে থাকছে বিভিন্ন চমক। যেমন এই Suitcase! অবাক হচ্ছেন তো!!! অবাক হওয়ার মতোই কাণ্ড ঘটিয়ে ফেলেছে বিশ্বের অন্যতম বড় বাইক প্রস্তুতকারী সংস্থাটি।

Honda Motocompacto: স্যুটকেস নাকি ই স্কুটার!
স্যুটকেসের মতো দেখতে এটা আসলে ই-স্কুটার! একেবারে ইউনিক একটা ডিজাইন। স্কুটারটির নাম Motocompacto। honda নয়া এই electric scooter নিয়ে এসে বিশ্বকে চমকে দিয়েছে। শুধু তাই নয়, টু-হুইলার প্রেমীদের মধ্যে নয়া এই ই-স্কুটারটি বেশ চমক ফেলে দিয়েছিল।
Honda Motocompacto: এতে কি বৈশিষ্ঠ?
একটা স্যুটকেস যেমন হয়, তেমনই ডিজাইনে হোন্ডা নয়া এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। যে কোনও গাড়িতে এই ইভি ভেইক্যাল আরাম করে ঢুকিয়ে নেওয়া সম্ভব। যে কোনও জায়গায় কিংবা রাস্তায় এই স্কুটার চালাতে পারবেন। এতে কোম্পানি হ্যান্ডেলবার, সিট এবং ফুট প্যাগের মতো একাধিক ফিচার দিয়েছে। সম্পূর্ণ ভাবে নয়া honda Motocompacto জল রোধী। কোনও ভাবে জল ঢুকবে না।
Honda Motocompacto: রেঞ্জ এবং স্পিড
honda Motocompacto এর টপ স্পিড 24Kmph। একবার ফুল চার্জে এই ই-স্কুটার ১৯ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা কিংবা বাজারে যাওয়ার জন্য নয়া এই ই-স্কুটার সেরা। honda এর দাবি, Motocompacto-তে শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। মাত্র সাড়ে তিন ঘণ্টায় তা সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়া সম্ভব।
Honda Motocompacto: দাম?
হোন্ডার এই স্যুটকেস থুরি honda Motocompacto এর দাম ৯৯৫ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় মাত্র ৮২ হাজার টাকা। কিন্তু হোণ্ডা এই ইভি-স্কুটার ভারতে লঞ্চ করেনি। আগামিদিনে করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সংস্থা সূত্রেও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে দেশের বাইরে বেশ জনপ্রিয় এই ইলেকট্রিক স্কুটার।












Click it and Unblock the Notifications