Honda CNG Scooter: বাইক তো হল, এবার বাজারে কাঁপাবে সস্তার Activa সিএনজি

Honda CNG Scooter: ভারতের প্রথম CNG বাইক লঞ্চ করেছে। নয়া এই বাইককে ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। ভারতের রাস্তায় CNG 3- হুইলার এবং 4-হুইলার চলত। খুব শীঘ্রই ভারতের বাজারে CNG বাইকের সওয়ারি শুরু হয়ে যাবে।

খুব শীঘ্রই বাজাজ নয়া বাইকের বিক্রি শুরু করবে। এই সেগমেন্টে বাজাজকে চ্যালেঞ্জ জানাবে Honda। সূত্রের খবর, খুব শীঘ্রই Honda CNG Scooter লঞ্চ করবে ভারতের বাজারে।

Honda CNG Scooter Activa

ছবি সৌজন্য- Honda 2 Wheelers India/ফেসবুক

Honda Activa CNG!

প্রকাশিত খবর অনুযায়ী, আগামী বছর অটো এক্সপোতে Honda CNG টু-হুইলার (Scooter) সামনে আসতে পারে। নতুন বাইক হবে নাকি স্কুটার হবে তা এখনও স্পষ্ট নয়। তবে Honda Activa CNG অপশনে লঞ্চ করতে পারে। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

খুব শীঘ্রই সংস্থা এই বিষয়ে আপডেট দিতে পারে। Honda Activa CNG নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা রয়েছে বাজারে। এমনকি সংস্থা এই সিএনজি ইঞ্জিন নিয়েও কাজ করছে বলে খবর। তবে শুধু হোন্ডাই নয়, একাধিক বাইক প্রস্তুতকারী সংস্থা এই সেগমেন্টকে টার্গেট করছে।

Honda CNG Scooter: সবথেকে বড় বাজার

Bajaj CNG বাইক লঞ্চ হতেই খেলা ঘুরে গিয়েছে। নতুন প্রজন্মের মধ্যে যেভাবে ক্রেজ তৈরি হয়েছে তাতে বাজার বড় হচ্ছে। পেট্রোলের যেভাবে দাম বাড়ছে তাতে মানুষ অন্য অপশন খুঁজছে। আর সেখানে সিএনজি বড় অপশন। বাজাজ অটো এই অপশনে বাইক এনে বাজার ওপেন করে দিয়েছে। আগামিদিনে আরও একাধিক সংস্থা এই সেগমেন্টে বাইক (Honda CNG Scooter) আনবে তা কার্যত স্পষ্ট।

Honda CNG Scooter: এন্ট্রি লেভেল সেগমেন্ট বাইক প্রথম পছন্দ

ভারতে সবথেকে সস্তা বাইক এবং স্কুটারের চাহিদা অনেক বেশি। বিপুল এই চাহিদার কথা ভেবে টু-হুইলার লঞ্চ করে সংস্থা। Hero-Honda-TVS মিলিয়ে এক মাসে ৯ থেকে ১০ লাখ বাইক বিক্রি করে। সস্তায় সিএনজি চালু করে বাজাজ যেভাবে সাধারণ মানুষকে টার্গেট করেছে, তা দেখে খুব শীঘ্রই বাজারে আসতে পারে নতুন মডেল (Honda CNG Scooter)। আর তাতে বাজারে প্রতিযোগীতা বাড়বে।

Bajaj CNG bike-

Bajaj CNG bike- 'ফ্রিডম' পেট্রোলের খরচ এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেবে। পেট্রোল এবং গ্যাস মিলিয়ে প্রায় ৩০০ কিমি পর্যন্ত ছুটতে পারে বাজাজের এই বাইক। এমনটাই দাবি সংস্থার। শুধু তাই নয়, একাধিক নতুন ফিচার দেওয়া হয়েছে সিএনজি বাইকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+