Honda Scooter: ফের টু-হুইলারের বাজারে ঝড় তুলবে Activa! একেবারে সস্তায় মিলবে এই স্কুটার
Honda Scooter: বাইকপ্রেমীদের জন্যে দারুণ খবর। ভারতের বাজারে লঞ্চ করক Honda এর Activa- Limited Edition। নয়া এই লিমিটেড ভেরিয়েন্ট স্ট্যার্ডার্ডে সঙ্গে স্মার্ট ভেরিয়েন্টেও পাওয়া যাবে এই বাইক।
ইতিমধ্যে Honda এর Activa এর Limited Edition বুকিং শুরু হয়ে গিয়েছে। যে কোনও হোন্ডার (Honda Scooter) শোরুম কিংবা ডিলারের কাছে এই স্কুটি বুক করতে পারবেন।

- Honda Scooter: রঙের অপশন
হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (Honda Scooter) উৎসবের মরশুমে Activa-Limited Edition লঞ্চ করল। দুটি নতুন রঙে কিনতে পারা যাবে এই বাইক। যার মধ্যে পার্ল সায়রণ ব্লু এবং মেট স্টিল ব্ল্যাকে মেটালিক রঙের অপশনও রয়েছে। Honda বাইকটি বডি প্যানেলে ব্ল্যাক ক্রিম অ্যাকসেন্ট এবং লাইন্স জুড়ে দিয়েছে। Activa 3D প্রিমিয়াম ব্ল্যাক ক্রোম গার্নিশেও পাওয়া যাবে। এছাড়াও হোন্ডা DLX ভেরিয়েন্টে অ্যালয় হুইলস দেখা যাবে। তাতে টিউবলেস টায়ার রয়েছে।
- Honda Scooter: তেমন বড় পরিবর্তন করা হয়নি
রঙ ছাড়া Honda এর Activa-Limited Edition-এ তেমন বড় কোনও পরিবর্তন করা হয়নি। বিশেষ করে ইঞ্জিন কিংবা অন্যান্য ক্ষেত্রে তো নয়ই। এতে 109.51cc সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। BS6 OBD2 নর্মস আপডেট রয়েছে নয়া এই ভেরিয়েন্টে।
এই স্কুটারটি 7.37bhp এর বেশি পাওয়ার এবং 8.90 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। Honda এর Activa সবসময় মধ্যবিত্তের পছন্দের তালিকায় রয়েছে। দামের পাশাপাশি মাইলেজে যে কোনও সংস্থার স্কুটিকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম এই (Honda Scooter) বাইক। বিশেষ করে হিরোর (Hero) স্কুটিগুলির সমানে টক্কর দিতে সক্ষম এই স্কুটার।
- Honda Scooter: কত দাম?
Honda এর Activa-Limited Edition-এর দাম একেবারে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই রাখা হয়েছে। স্টার্ডাড ভার্সনের দাম মাত্র ৭৬ হাজার ২৩৪ (এক্স-শোরুম) টাকা। অন্যদিকে DLX ভেরিয়েন্টের দাম ৭৮ হাজার ৭৩৪ টাকা। অন্যদিকে H-smart ভেরিয়েন্টের দাম ৮২ হাজার ২৩৪ টাকা।
এছাড়াও সংস্থার তরফে Activa-Limited Edition-এর উপর ১০ বছরের ওয়ারেন্টি প্যাকেজ দেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে আরও চমক। যা স্কুটিটি (Honda Scooter) কেনার সময়ই জানা যাবে বলে জানানো হয়েছে। তাহলে আর কি! উৎসবের মরশুমে বাড়িতে নিয়ে আসতেই পারেন Honda এর Activa-Limited Edition। বিশ্বাস করুন, এই বাইক কিন্তু পরিবহণ খরচ অনেকটাই কমিয়ে দেবে কিন্তু।












Click it and Unblock the Notifications