Honda Bikes: Royal enfield-কে টক্কর দেবে CB350 Legacy এবং CB350 RS Hue Edition! কীভাবে জানেন?
Honda Bikes: ভারতের অটো সেক্টরে একের পর এক মিড সেগমেন্ট বাইক লঞ্চ করছে। আর সেই তালিকায় Royal enfield এবং Triumph এর একাধিক বাইক রয়েছে। এমনকি Java এর একাধিক বাইক রয়েছে। ইতিমধ্যে ভারতের বাইকের বাজারে এই সংস্থা নিজেদের জায়গা পাকা করেছে।
ইতিমধ্যে হোন্ডার (Honda Bikes) তরফে দুটি মোটর সাইকেল Honda CB350 Legacy এবং CB350 RS Hue Edition প্রকাশ্যে আনা হয়েছে। এই দুই বাইকের দাম একেবারে চমকে দেবে। হোন্ডার ওয়েবসাইট কিংবা যে কোনও ডিলারের মাধ্যমে বাইকটি বুক করতে পারবেন।

- Honda Bikes: একাধিক বদল
Honda এর দুটি বাইক CB350 Legacy এবং CB350 RS Hue Edition এ একাধিক বদল দেখা যাবে। এতে একেবারে গোলাকারের এলইডি হেডল্যাম্প দেখতে পাওয়া যাবে। টেল ল্যাম্পের ডিজাইনেও একাধিক বদল আনা হয়েছে। Honda CB350 Legacy এর নতুন এডিশনে পার্ল সায়র ব্লু রঙে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, দেখা যাবে নতুন বডি গ্রাফিক্স এবং Legacy -এর নয়া ভেরিয়েন্টে রয়েছে নয়া ব্যাজিং। যা সংস্থার 1970 CB 350 দ্বারা অনুপ্রাণিত।
- Honda Bikes: শক্তিশালী ইঞ্জিন
Honda এর CB350 Legacy তে 348 সিসির এয়র কুলেড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা সিঙ্গল সিলিন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিন 20.7 বিএচপি পাওয়ার এবং 30 এনএম টর্ক জেনারেট করতে পারেন। এতে 5 স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। CB350 Legacy এবং CB350 RS Hue Edition এ স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। এছাড়াও হোন্ডার দুটি বাইকে একাধিক চমক দেখতে পাওয়া যাবে।
- Honda Bikes: বাইকের ফিচার
CB350 Legacy এবং CB350 RS Hue Edition একাধিক নতুন ফিচার দেখতে পাওয়া যাবে। এতে স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম, এন্ডভান্সড ডিজিটান এনালহ, অ্যাসিস্ট স্লিপার ক্লাচ এবং সিলেকটেবল টর্ক কন্ট্রোল পাওয়া যাবে। এর সঙ্গেই রিয়ার হুইল ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম রয়েছে। মোটরসাইকেলটির সামনের দিকে একটি ম্যাকফারসন শক রয়েছে। তবে পিছনে একটি মনোশক দেখা যাবে।
- Honda Bikes: কোথায় বদল এবং দাম
CB350 Legacy এবং CB350 RS Hue Edition এ গ্রাফিক্স থেকে রঙে একাধিক বদল দেখতে পাওয়া যাবে। এর সঙ্গেই একাধিক ফিচার দেখতে পাওয়া যাবে। বাইকগুলির দাম কেমন জানেন? Honda CB350 Legacy বাইকটির দাম 2,16,356 এবং CB350 RS Hue Edition বাইকটির দাম 2,19,357 (এক্স-শোরুম)। ইতিমধ্যে বাইক দুটির বুকিং শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications