Home Loan Tips: হোম লোন ইএমআই থেকে কীভাবে মুক্তি পাবেন? কিছু টিপস একনজরে
সাম্প্রতিক সময়ে গৃহঋণ গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে গৃহঋণে সুদের হারও বেড়েছে। যে কারণে মানুষের ওপরে ইএমআই-এর বোঝা বাড়ছে। মাসিক কিস্তি সাধারণ মানুষের বাজেট বিফল করে দিচ্ছে। তবে হোম লোন গ্রহণকারী ব্যক্তি হোম লোনের মাসিক কিস্তি থেকে মুক্ত হতে পারে। এব্যাপারে বেশ কিছু টিপস দেওয়া হল।
গৃহঋণের মেয়াদ কমপক্ষে পাঁচ বছরের জন্য। কেউ যদি সরকারি বা বেসরকারি কর্মী হন, তাহলে বেতন প্রতিবছর বৃদ্ধি পায়। সেই পরিস্থিতিতে হোম লোনের ইএমআই বাড়াতে পারেন। ইএমআই বাড়ানোর মাধ্যমে হোম লোনের মেয়াদ কমবে এবং সেটি যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করা যাবে।

ঋণ গ্রহণকারী ব্যক্তি যদি কোথাও থেকে অতিরিক্ত অর্থ পেয়ে যান,তাহলে তা ঋণ পরিশোধ করতে ব্যবহার করতে পারেন। এতে ঋণের পরিমাণ কমে যাবে এবং আপনি ইএমআই বা মেয়াদ কমিয়ে ঋণ পরিশোধ করতে পারবেন।
যদি আপনার হাতে পর্যাপ্ত অর্থ থাকে, তবে আপনি সময়ের আগেই বাড়ির ঋণ পরিশোধ করতে পারেন। এটি আপনার ঋণের সুদ কমিয়ে দেবে এবং আপনি যত তাড়াতাড়ি সম্ভব ঋণ শোধ করবেন।
মানুষের মনে প্রায়ই একটি প্রশ্ন থাকে, তারা মেয়াদের আগে গৃহঋণ পরিশোধ করতে পারেন কিনা? সব ব্যাঙ্কই ঋণ গ্রহীতাকে এই বিকল্প দেয়, যে তারা যত তাড়াতাড়ি সম্ভব হোম লোন পরিশোধ করতে পারেন। অর্থাৎ মেয়াদের আগেই হোম লোন পরিশোধ করা যায়।












Click it and Unblock the Notifications