Home Loan Offer: দীপাবলিতে বিভিন্ন ব্যাঙ্কে হোম লোনের ওপরে অফার! একনজরে সুবিধাগুলি
Home Loan Offer: দেশ জুড়ে উৎসবের মরসুম। আগামী কয়েকদিনের মধ্যে রয়েছে ধনতেরাস, দীপাবলি, ভাইফোঁটা এবং ছটের মতো অনেক উৎসব। উৎসবের মরসুমে বহু মানুষ আর্থিক লেনদেনকে শুভ বলেই মনে করেন। তাঁরা বাড়ি ও গাড়ি কিনে থাকেন। অন্যদিকে এই সময়েই গ্রাহকদের আকৃষ্ট করতে ব্যাঙ্কগুলি লোনের অফার নিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
২০২৩-এ দীপাবলির হোম লোন উৎসব শুরু হয়েছে। সেখানে সামিল হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার মতো ব্যাঙ্কগুলি। একনজরে দেখে নেওয়া যাক, তাদের দেওয়া সুবিধাগুলি।

SBI হোম লোন
ধনতেরাস ও দীপাবলি উপলক্ষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিশেষ একটি উৎসব অফার নিয়ে এসেছে। এই অফার ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত। SBI ফেস্টিভ হোম লোন অফারের মাধ্যমে গ্রাহকদের সুদের হারে ছাড় দিচ্ছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। গ্রাহকদের ক্রেডিট স্কোর অনুযায়ী সর্বোচ্চ ০.৬৫ শতাংশ অর্থাৎ ৬৫ বেসিস পয়েন্ট পর্যন্ত ছাড়ের সুবিধা দেওয়া হচ্ছে।
PNB হোম লোন
PNB ফেস্টিভ হোম লোন অফারের মাধ্যমে পিএনবি তাদের গ্রাহকদের হোম লোনের ওপরে অফার দিচ্ছে। গ্রাহকরা যদি ধনতেরাস ও দীপাবলিতে ব্যাঙ্ক থেকে হোম লোন নেন, তাহলে ব্যাঙ্ক প্রাথমিকভাবে ৮.৪০ শতাংশ হারে হোম লোন দিচ্ছে। এর পাশাপাশি প্রসেসিং ফি ও ডকুমেন্টেশনের ক্ষেত্রেও কোনও চার্জ নিচ্ছে না ব্যাঙ্ক। পিএনবি হোম লোনের বিষয়ে বিস্তারিত জানতে ওয়েবসাইটে দেখা যেতে পারে কিংবা টোল ফ্রি নম্বরেও ফোন করে তথ্য পাওয়া যেতে পারে।
ব্যাঙ্ক অফ বরোদার হোম লোন
দীপাবলি উপলক্ষে ব্যাঙ্ক অফ বরোদা ফিলিং অফ ফেস্টিভ্যাল উইথ বোবি নামে বিশেষ প্রচার শুরু করেছে। তারা এই সুবিধা দিচ্ছে ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত। এই ফেস্টিভ্যাল অফারের মাধ্যমে গ্রাহকদের প্রাথমিকভাবে ৮.৪০ শতাংশ হারে হোম লোন দেওয়া হচ্ছে। এর পাশাপাশি প্রসেসিং ফি হিসেবেও কোনও ফি নেওয়া হচ্ছে না।












Click it and Unblock the Notifications