একধাক্কায় অনেকটাই Home Loan সস্তা করল SBI! উৎসবের মরশুমে গ্রাহকদের জন্যে একের পর এক বড় ঘোষণা

গ্রাহকদের সুদের চাপ অনেকটাই কমানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এই হারে সুদের সুযোগ পেতে গেলে গ্রাহকের সিবিল স্কোর ভাল হতে হবে। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

SBI Home Loan Rate Cut: সামনেই উৎসবের মরশুম! আর এই উৎসবের মরশুমে গ্রাহকদের জন্যে বড়সড় স্বস্তির খবর শোনাল দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

গ্রাহকদের সুদের চাপ অনেকটাই কমানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এই হারে সুদের সুযোগ পেতে গেলে গ্রাহকের সিবিল স্কোর ভাল হতে হবে। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যদি স্কোর ভালো থাকে তাহলে 6.7 হারে সুদ হবে। লোনের টাকা সে যাই হোক না কেন! এতে গ্রাহকদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

SBI সস্তা করল হোম লোন

SBI সস্তা করল হোম লোন

স্টেট ব্যাঙ্ক ইফ ইন্ডিয়ার তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে স্টেট ব্যাঙ্ক ৭৫ লাখেরও বেশি হোম লোন 7.15 শতাংশ হারে সুদে দিয়ে থাকে। কিন্তু সামনে উৎসবের মরশুম।

আর এই মরশুমে গ্রাহকদের জন্যে বড়সড় স্বস্তির খবর শোনাচ্ছে স্টেট ব্যাঙ্ক। ৭৫ লাখ টাকারও বেশি যারা হোম লোন নেবে তাঁদের ক্ষেত্রেও 6.7 শতাংশ হারে সুদ নেওয়া হবে। ব্যাঙ্ক বলছে এই সিদ্ধান্ত একেবারে নুন্যতম।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অফার অনুযায়ী ৭৫ লাখ কিংবা তার বেশি হোম লোন ৩০ বছরের জন্যে নিলে গ্রাহককে 0.45 শতাংশ সস্তা হবে সুদ। এতে যদি মোট হিসাব করা যায় তাহলে ৪ লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আর এর জন্য প্রসেসিং ফি বাবদ কিছুই দিতে হবে না।

বেতনভুক নয় এমন ব্যক্তিকেও দেওয়া হবে সুদ

বেতনভুক নয় এমন ব্যক্তিকেও দেওয়া হবে সুদ

অন্যদিকে যে সমস্ত কর্মী বেতনভুক নয়, তারাও হোম লোন পেতে পারে। তবে বেতনভুক কর্মচারীদের থেকে বেতনভুক নয় এমন ব্যক্তিদের ক্ষেত্রে সুদ কিছুটা বেশি পড়ত। 0.15 শতাংশ বেশি দিতে হতো। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলছে নয়া অফার সমস্ত মানুষের জন্যে। এই সুবিধা বেতনভুক এবং বেতনভুক নয় সমস্ত কর্মীরা এই সুদের হারে মিলবে লোন। ব্যাঙ্কের তরফে বলা হয়েছে যে, সাধারণ ভাবে সুদে ছাড় দেওয়ার ক্ষেত্রে নানা শর্ত থাকে। সর্বোচ্চ কত টাকা ঋণ নেওয়া যাবে, কিংবা গ্রাহক বেতনভুক চাকরিজীবী কিনা তা বিচার করা হয়। কিন্তু এ বার যে কোন পরিমাণ ঋণেই সুদে ছাড় মিলবে।

একের পর এক বড় ঘোষণা

একের পর এক বড় ঘোষণা

সামনেই উৎসবের মরশুম। কেনাকাটার চাপ। তবে এসবিআই(sbi) -এর তরফে এব্যাপারে ডেবিট কার্ডে (debit card) ইএমআই (emi) -এর সুযোগ দেওয়া হচ্ছে। যার জেরে কোনও গ্রাহককে বড় অর্থ খরচ করতে হবে না। ইএমআই-এর সুবিধা ক্রেডিট কার্ডে পাওয়া গেলেও এবার ডেবিট কার্ডে ইএমআই-এর সুযোগ দিচ্ছে দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই।

কীভাবে কাজ করবে এই কার্ড

কীভাবে কাজ করবে এই কার্ড

এসবিআই-এর তরফে বলা হয়েছে, যদি কোনও গ্রাহক ব্যাঙ্কের ডেবিট কার্ড দিয়ে টিভি, ফ্রিজ, এসি-র মতো হোম অ্যাপ্লায়েন্স কেনেন অথবা অনলাইন শপিং করেন, তাহলে সেই গ্রাহককে ইএমআই-এর সুবিধা দেওয়া হবে। একটি দোকানে গিয়ে একটি পিওএস মেশি থেকে টাকা দেওয়ার পরে গ্রাহক বিভিন্ন কিস্তিতে তার পরিশোধ করতে পারেন। এর ফলে অ্যাকাউন্ট থেকে একবারে মোটার অঙ্কের টাকা যাবে না। অন্যদিকে গ্রাহকও নিজের সুবিধা মতো ইএমআই-এর সংখ্যা বেছে নিতে পারবেন। যদি কোনও গ্রাহক অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে অনলাইনে কেনাকাটা করেন, তাহলে সেখানে এসবিআই-এর ডেবিট কার্ডের মাধ্যমে দিয়ে ইএমআইতে পরিবর্তন করা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+