Home Loan: হোম লোনে সুদে সুবিধার পাশাপাশি অন্য অনেক সুযোগ! একনজরে বিভিন্ন ব্যাঙ্কের উৎসব অফার
Home Loan: যাঁরা নিজের বাড়ি কেনার স্বপ্ন দেখেন তাঁদের জন্য সেরা ও সাশ্রয়ী মূল্যের হোম লোন বেছে নেওয়াটা বেশ কঠিন। দেশের অনেক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান গৃহঋণ দিয়ে থাকে। এই ব্যাঙ্কগুলির হোম লোনের সুদের হারও বিভিন্ন। এছাড়াও ব্যাঙ্কগুলি ঋণ গ্রহীতাদের বিভিন্ন সুবিধাও দিয়ে থাকে।
এই প্রতিবেদনে দেশের বিভিন্ন বড় ব্যাঙ্কের হোম লোনের অফার সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে। পাশাপাশি উৎসব অফার সম্পর্কেও তথ্য দেওয়া হচ্ছে।

- দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই কোনও প্রসেসিং ফি ছাড়াই গৃহঋণ দিচ্ছে।
- অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা উৎসব হোম লোনের অধীনে ৮.৪০ শতাংশ হারে হোম লোন দিচ্ছে। এছাড়াও তাদের রয়েছে বিশেষ সুদের হার। মহিলা ঋণ গ্রাহকচদের জন্য বিশের সুদের হার দেওয়া হচ্ছে। স্যালারি অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এবং ফ্যামিলি অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য কম সুদের হারে ঋণ দেওয়া হচ্ছে।
- সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৮.৩৫ শতাংশ হারে হোম লোন দিচ্ছে। এছাড়াও প্রসেসিং ফি নেই। কোনও প্রিপেমেন্টও চার্জও নেই।
- পিএনবিতে হোম লোনে সুদের হার ৮.৪০ শতাংশ। এছাড়াও গ্রাহকদের প্রসেসিং ফি কিংবা ডকুমেন্টেশন চার্জ হিসেবে কোনও চার্জ নিচ্ছে না।
- দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসিতে সুদের হার ৮.৩৫ শতাংশ। প্রসেসিং ফিতে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
- অন্যতম বেসরকারি ব্যাঙ্ক ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক ৩০ বছরের জন্য পরিশোধের মেয়াদের লোন দিচ্ছে। এনআইআই গ্রাহকদের জন্য বিশেষ অফার দেওয়া হচ্ছে।
- অ্যাক্সিস ব্যাঙ্কের বাছাই করা হোম লোনের জন্য বারোটি ইএমআই পর্যন্ত মকুব করছে।
- কানারা ব্যাঙ্কে হোম লোনে সুদের হার ৮.৪০ শতাংশ। প্রসেসিং ফি কিংবা ডকুমেন্টেশন চার্জেও গ্রাহকদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।
- ইউনিয়ন ব্যাঙ্ক থেকে গ্রাহকরা কোনও প্রসেসিং ফি ছাড়াই হোম লোন নিতে পারেন।
- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গৃহ ঋণের জন্য ৮.৩০ শতাংশ হারে সুদ নিচ্ছে।
- এলআইসি হাউজিং ফিনান্সের হোম লোনে সুদের হার ৮.৪০-১০.৭৫ শতাংশ। ত্রিশ বছরের জন্য লোন দিচ্ছে তারা। প্রসেসিং ফি তিন হাজার টাকা।
- অনেকেই প্রথমবারের জন্য হোম লোন নিচ্ছেন বা নিতে চাইছেন। হোম লোন নেওয়ার সময় সুদের হারের পাশাপাশি কিছু কিছু বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রসেসিং ফি, প্রিপেমেন্ট চার্জ, ইএমআই মকুব, ডকুমেন্টেশন চার্জের বিষয়ে খেয়াল রেখে, নিজের জন্য সেরা হোম লোন বেছে নিতে হবে।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications