HF Deluxe: Hero-র সবথেকে সস্তা বাইক এখন ছুটবে Flex Fuel-ও! দাম লাখের অনেক কম

HF Deluxe Flex Fuel: Auto Expo 2025 -তে একাধিক বাইক-গাড়ি প্রস্তুতকারী সংস্থা একের পর এক চমক এনেছে। সেই তালিকায় রয়েছে HERO-র প্রথম Hf Deluxe Flex Fuel বাইকটিও। চলতি বছরেই এই বাইক ভারতের বাজারে লঞ্চ করতে পারে সংস্থা। মোদী সরকার Flex Fuel আরও বেশি করে ব্যবহারের কথা বলছে। এই জ্বালানিতে যেমন রানিং কোস্ট অনেকটা কমে যাবে তেমন মাইলেজ অনেকটাই বেড়ে যাবে।

শুধু তাই নয়, দুষণও অনেক কম। এক নজরে জেনে নিন HERO-র HF Deluxe Flex Fuel বাইকটির খুঁটিনাটি তথ্য-

hero

HF Deluxe Flex Fuel: দারুণ ইঞ্জিন এবং আরও বেশি মাইলেজ

HERO-র HF Deluxe Flex Fuel বাইকটিতে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এতে 97.2 cc এর এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা E20-E85 ফুয়েলেও চলার ক্ষমতা রাখে। এখানেই শেষ নয়, এতে ফুয়েল ইঞ্জেকশন টেকনোলজি দেওয়া হয়েছে। যা একধাক্কায় বাইকের মাইলেজ বাড়াতে সাহায্য করে। এই ইঞ্জিন 8.36 পিএস পাওয়ার এবং 8.05 এনএম টর্ক জেনারেট করতে পারে। এতে 4 স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে।

HERO-র HF Deluxe Flex Fuel বাইকটি লিটারে 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

  • HF Deluxe Flex Fuel: ফিচার

একেবারে নয়া HF Deluxe বাইকটিতে একগুচ্ছ নতুন ফিচার দেওয়া হয়েছে। আছে ম্যাটল্ক গ্রেব রেল, অ্যালয় হুইল, টিউবলেস টায়ার এবং ক্র্যাশ গার্ডের মতো আধুনিক ফিচার আছে।। আসন তুলনামূলক অনেক নরম এবং সোজা। আর এই কারণে খুব সহজেই এই বাইক দীর্ঘ রাস্তায় যাওয়া যায়। কোমরে ব্যাথা হয় না। ফুয়েল ট্যাঙ্কের নীচেই বড় করে লেখা থাকবে Flex Fuel। একই সঙ্গে আকর্ষণীয় গ্রাফিক্সও দেওয়া হয়েছ নয়া HF Deluxe Flex Fuel বাইকটিতে।

  • HF Deluxe Flex Fuel: দাম

বাজারে যে Hero HF Deluxe বাইকটি রয়েছে সেটির এক্স শোরুম দাম মাত্র 59,998 টাকা। তবে Flex Fuel মডেলটির দাম তুলনামূলক কিছুটা বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+