Best high Performance bikes: খারাপ রাস্তাতেও চলবে মাখনের মতো, বাইকেই ভেসে উঠবে SMS অ্যালার্ট
Navratri Car Offer: হাতে আর মাত্র কয়েকটা দিন। উৎসবের মাতবে গোটা দেশ। আর এই সময় বিক্রি বাড়াতে একাধিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা নতুন নতুন অফার (Latest Discount Offer on Cars) লঞ্চ করছে। বিপুল ছাড়ে গাড়ি বিক্রি করা হচ্ছে। তবে এবার সবথেকে ডিসকাউন্ট C5 Aircross গাড়িটিতে দিচ্ছে Citroen। বিক্রির নিরিখে এই সংস্থার গাড়ি অনেকয়টাই পিছিয়ে রয়েছে। উৎসবের মরশুমে বাজার ধরতে তাই বিপুল ছাড়ের কথা ঘোষণা করেছে।
Citroen C5 Aircross গাড়িটির এক্স শোরুম প্রাইস 36.91 লাখ টাকা। সংস্থার ডিসকাউন্টের পর অনেকটাই সস্তায় কেনার সুযোগ রয়েছে এই গাড়ির। নবরাত্রিতে একটা প্ল্যান করবেন (Navratri Car Offer) নাকি? জানুন গাড়িটির খুঁটিনাটি তথ্য-

- Navratri Car Offer: দাম এবং অফার
সেপ্টেম্বর মাসে Citroen C5 Aircross গাড়িটির উপর 5.25 লাখ টাকার ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা (Navratri Car Offer) । এর দাম শুরু হচ্ছে 36.91 লাখ টাকা থেকে। ভেরিয়েন্ট অনুযায়ী দাম আলাদা পড়বে। আকর্ষণীয় SUV গুলির একটি Citroen C5 Aircross। একেবারে রাস্তা কামরে চলার ক্ষমতা রাখে এই গাড়ি। Citroen C5 Aircross গাড়িটির ডায়মেনশন অর্থাৎ লম্বা 4300mm, চওড়া 1796 mm, উচ্চতা 1654 mm এবং হুইলবেস 2671mm। এই SUV এর Boot রেঞ্জ 444 থেকে 511 লিটার। সিটিং কনফিগারেশনের উপর অনেক কিছু নির্ভর করে।
- Navratri Car Offer: ইঞ্জিন
Citroen C5 Aircross গাড়িটি একেবারে নতুন জেনারেশনের কথা ভেবে তৈরি (Navratri Car Offer) করা হয়েছে। এতে 1.2- লিটার টার্বোচার্ড পেট্রোল ইঞ্জিন আছে। যা কিনা 110PS পাওয়ার এবং 190 Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই ইঞ্জিনের সঙ্গে 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স যুক্ত আছে। কোম্পানি দাবি, এই গাড়ি এক লিটারে 18.5 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়।
- Navratri Car Offer: ফিচার
Citroen C5 Aircross গাড়িতে সুরক্ষার যাবতীয় ব্যবস্থা (Navratri Car Offer) আছে। দেওয়া হয়েছে 6 এয়ারব্যাগের সঙ্গে এন্টি লক ব্রেকিং সিস্টেম। পাশাপাশি EBD, ইলেকগটড়নিক্স স্টেবিলিটি কন্ট্রোল, পিছনের দিকে বিশেষ ক্যামেরা, পার্কিং সেন্সরের মতো আধুনিক ব্যবস্থা দেওয়া হয়েছে। মাই সিট্রোয়েন কানেক্ট স্যুট দেওয়া হয়েছে Citroen C5 Aircross গাড়িতে।












Click it and Unblock the Notifications