Hero Xtreme 125R নাকি Bajaj Pulsar 125! কোনটা কেনা সস্তা হবে? এক নজরে দুই বাইকের ফিচার জেনে নিন

Hero Xtreme 125R vs Bajaj Pulsar 125: গত কয়েকদিন আগেই ভারতীয় বাজারে একাবারে নতুন মডেলের Xtreme 125R লঞ্চ করেছে Hero। এক লাখ টাকারও কম দামে এই বাইক একেবারে সুপারহিট! তবে অনেকেই Hero Xtreme 125R এর তুলনা Bajaj Pulsar 125 এর সঙ্গে করছে। এই দামের মধ্যে দুটি বাইকই সেরা।

এমনকি বহু ফিচার এই দুই বাইকে অনেকটা একই রকম। কিন্তু Hero Xtreme 125R নাকি Bajaj Pulsar 125 কোনটা কিনবেন? কেনই বা কিনবেন? জেনে নিন এই দুই বাইকের (Hero Xtreme 125R vs Bajaj Pulsar 125) ফিচার এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য-

Hero Xtreme 125R vs Bajaj Pulsar 125

Hero Xtreme 125R vs Bajaj Pulsar 125 : দাম

সবার আগে এই দুই বাইকের (Hero Xtreme 125R vs Bajaj Pulsar 125) দামের বিষয়ে আসা যাক! Hero Xtreme 125R এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। বেস মডেলের এক্স-শোরুম প্রাইস হবে 95,000 হাজার টাকা। তবে টপ মডেলের এক্স-শোরুম দাম হবে ৯৯ হাজার ৫০০ টাকা। তবে Bajaj Pulsar 125 এর বেস মডেলের এক্স শোরুম দাম মাত্র 80,416 টাকা। তবে টপ মডেলের এক্স-শোরুম দাম হবে 94,138 টাকা।

Hero Xtreme 125R vs Bajaj Pulsar 125: ইঞ্জিনের তথ্য

Xtreme 125R বাইকটিতে 125cc EBT ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 11.5 bhp পাওয়ার আউটপুট এবং 10.5 Nm এর টর্ক জেনারেট করতে সক্ষম। অন্যদিকে Bajaj Pulsar 125 এ 124.4cc সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন পাওয়া যায়। যা কিনা 11.8 পিএস এবং 10.8 এনএম টর্ক জেনারেট করতে সক্ষম।

Hero Xtreme 125R vs Bajaj Pulsar 125: হার্ডওয়ার

সাসপেনশনের ক্ষেত্রে 37 মিমি ফ্রন্ট টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে একটি 7-স্টেপ শোবা-ডেভেলপড প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক দেওয়া হয়েছে। ব্রেকিংয়ের জন্যে Xtreme 125R সিঙ্গল চ্যানেল ABS এর সঙ্গে 276 মিমি ফ্রন্ট ডিস্ক দেওয়া হয়েছে। অন্যদিকে Bajaj Pulsar 125 বাইকটিতে ড্রাম ফ্রন্ট ব্রেক এবং ড্রাম রিয়র ব্রেক দেওয়া হয়েছে।

Hero Xtreme 125R vs Bajaj Pulsar 125: ফিচার

বাজাজ এবং Xtreme 125R এ সম্পূর্ণ ভাবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে। যেখানে ফুয়েল লেভেল, অডোমিটার এবং ট্রিপোমিটারের মতো তথ্য ভেসে উঠবে। তবে Xtreme 125R -এ কল এবং এসএমএস নোটিফিকেশনের সঙ্গে ব্লুটুথ কানেকটিভিটির সুবিধা রয়েছে।

শুধু তাই নয়, দীর্ঘ সময় ধরে যদি ট্র্যাফিকে দাঁড়িয়ে থাকেন সেই সময় জ্বালানি বাঁচাতে বাইকে রয়েছে i3S প্রযুক্তির মতো আধুনিক সুবিধা। এই বিষয়ে আরও জানতে Hero কিংবা Bajaj এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+