Best bikes under 1 lakh in India 2024: ফ্লিপকার্ট-অ্যামাজনে এত সস্তা! লাখের মধ্যে কোন কোন বাইক পাবেন জানুন
Best bikes under 1 lakh in India 2024: নেশার থেকেও মানুষের কাছে এখন বেশি প্রয়োজনীয়তা হয়ে উঠেছে টু-হুইলার। কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেকেই বাইক কিংবা স্কুটার চালিয়ে জীবিকা চালান। ফলে বাজারে বাজেট ফ্রেন্ডলি বাইকের চাহিদা সবসময় রয়েছে। আর এই চাহিদার কথা মাথায় রেখে দেশের বাইক প্রস্তুতকারী সংস্থাগুলি এমন কিছু বাইক লঞ্চ করে তা সবসময় বাজেট ফ্রেন্ডলি।
কিন্তু কোনও অংশেই ফিচার কিংবা স্পেশফিকেশনের সঙ্গে কম্প্রমাইজ করা হয়নি। এমনই বেশ কিছু বাইকের খোঁজ রইল এই প্রতিবেদনে। যা এক লাখ টাকার অনেক কম। শুধু ফিচার নয়, মাইলেজেও এই বাইকগুলি একেবারে সেরা। কোনও অংশেই প্রিমিয়াম বাইকের থেকে কম নয়।

ছবি সৌজন্য- www.heromotocorp.com
Best bikes under 1 lakh in India 2024: Hero XTREME 125R Bike
Hero এর অন্যতম বিক্রিত বাইক XTREME 125R। ডিজাইন তরুণ প্রজন্মের নজর কেড়েছে। ই কমার্স ওয়েবসাইট Amazon-এ Hero XTREME 125R Bike-এর দাম পড়বে ৯৫ হাজার ৮০০ টাকা। বাড়িতে বসেই অ্যাপের মাধ্যমে বুক করতে পারবেন। ডেলিভারি হবে বাড়িতেই।
Best bikes under 1 lakh in India 2024: Bajaj Freedom 125
Bajaj এর প্রথম CNG বাইক। এমনকি বিশ্বের প্রথম গ্যাসে চালিত বাইক। দাম শুরু হচ্ছে ৯৫ হাজার ০৫৫ টাকা থেকে। বাজাজের যে কোনও শোরুম কিংবা ডিলারের কাছে গিয়ে বুক করতে পারবেন।
Best bikes under 1 lakh in India 2024: Hero Splendor+
বছরের পর বছর Hero Splendor বিক্রিত বাইকের তালিকায় একেবারে শীর্ষে আছে। হিরোর অফিশিয়াল ওয়েবসাইট কিংবা যে কোনও ই-কর্মাস ওয়েবসাইট থেকে কিনতে পারবেন এই বাইক। কিংবা অফলাইনেও কেনা যাবে। Hero Splendor+ এর এক্স শরুম দাম পড়বে ৭৬ হাজার ৫২৬ টাকা।
Best bikes under 1 lakh in India 2024: Bajaj Platina 110 (Drum)
Bajaj Platina 110 (Drum) বাইকটি মাত্র ৭১ হাজার ৩৫৪ টাকায় কিনতে পারবেন। ই-কর্মাস ওয়েবসাইট ফ্লিপকার্ট (FlipKart) এ ব্যাপক সস্তায় এই বাইক কেনা যাবে। হিরোর মতোই Bajaj এর Platina 110 অন্যতম বিক্রিত বাইকগুলির মধ্যে একটি।
তাহলে আর কি! পুজোর বাইক কেনার প্ল্যান থাকলে তা বেস্ট অপশন হতে পারে এই বাইকগুলি। যা একেবারে এক লাখ টাকার (Best bikes under 1 lakh in India 2024) মধ্যেই ।












Click it and Unblock the Notifications