Electric Scooter: Ola-Ather কেউ কিনবে তো? লাখ টাকার মধ্যেই Hero VIDA V2 বাজারে আসতে বাড়ছে চিন্তা

Hero VIDA V2 Electric Scooter: ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় বড় এন্ট্রি Hero এর সাব ব্র্যান্ড Vida! ইতিমধ্যে ভারতে ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় নিজেদের জায়গা শক্ত করেছে। এবার ভারতের বাজারে লঞ্চ হল VIDA V2 । একেবারে নতুন তিনটি ভেরিয়েন্ট V2 লাইট, V2 প্লাস এবং V2 প্রো লঞ্চ হয়েছে। ইভি সেক্টরে একটা বড় জায়গা দখল করে রয়েছে Ola এবং Ather এর ইভি স্কুটার।

সেই জায়গায় Hero VIDA V2 Electric Scooter থাবা বসাবে বলেই মনে করা হচ্ছে। এক লাখ টাকারও কমে হিরোর এই ই-স্কুটার লঞ্চ করেছে। যা রীতিমত এই সমস্ত সংস্থার কাছে চ্যালেঞ্জ!

Hero VIDA V2 Electric Scooter

Hero VIDA V2 Electric Scooter: জানেন টপ স্পিড কত?

Hero VIDA V2, V1 এর নয়া ভার্সন বলা যায়! সবচেয়ে সাশ্রয়ী মূল্যের V2 Lite হল একেবারে নতুন ভেরিয়েন্ট। এতে 2.2kWh এর ছোট ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। যার IDC রেঞ্জ 94 কিমি বলা হয়েছে। Hero VIDA V2 Electric Scooter এর টপ স্পিড প্রতি ঘণ্টায় ৬৯ কিমি। তবে V2 প্লাস এর টপ স্পিড প্রতি ঘণ্টায় ৮৫ কিমি এবং V2 প্রো এর টপ স্পিড প্রতি ঘণ্টায় ৯০ কিমি।

Hero Vida V2 Lite: দাম এবং রেঞ্জ

Hero Vida V2 Lite এ দুটি রাইডিং মোড দেওয়া হয়েছে। একটি রাইড এবং একটি ইকো! অন্যান্য সমস্ত বৈশিষ্ট্য উভয় ভেরিয়েন্টের মত। Hero Vida V2 Lite এ 7 ইঞ্চির টাচস্ক্রিন TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। এক্স শোরুম প্রাইস 96,000 টাকা। এই ইলেকট্রিক স্কুটারটি TVS iQube 2.2 এবং বাজাজ চেতক 2903 মডেলের সমান।

Hero Vida V2 Plus: প্রাইস এবং ব্যাটারি

Hero Vida V2 Plus এবং V2 Pro অনেকটাই এক! এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.15 লাখ টাকা থেকে। V2 Plus এ 3.44kWh ব্যাটারি প্যাক এবং 85 কিমি প্রতি ঘণ্টা রেঞ্জ দেওয়া হয়েছে। সিঙ্গল চার্জ থেকে ১৪৩ কিমি পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়।

Hero Vida V2 Pro: দাম এওবং রেঞ্জ

Hero Vida V2 Pro সবথেকে টপ মডেল। এক্স শরুম প্রাইস 1.35 লাখ টাকা। এতে 3.94kWh এর ব্যাটারি, টপ স্পিড ৯০ কিমি পর্যন্ত। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে একেবারে 165 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে। নয়া এই ইলেকট্রিক স্কুটারে পাঁচ বছর/50,000 কিমি পর্যন্ত ওয়ারেন্টি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ব্যাটারি প্যাকে তিন বছর/30,000 কিমি পর্যন্ত ওয়ারেন্টি মিলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+