Hero Surge S32: মুহূর্তে টু-হুইলার থেকে থ্রি-হুইলার হয়ে যাবে এই স্কুটার! যুগান্তকারী আবিষ্কার হিরোর

Hero Surge S32: টু-হুইলার থেকে থ্রি-হুইলার! আবার কখনও উল্টোও হতে পারে। অটো-মোবাইলের দুনিয়ায় যুগান্তকারী আবিষ্কার ভারতের সবথেকে বড় টু-হুইলার নির্মাতা সংস্থা Hero। একেবারে ব্যতিক্রমী ভেইক্যাল Hero Surge S32 লঞ্চ করেছে সংস্থা। যেটি কিনা চোখের পলকে থ্রি-হুইলার থেকে টু-হুইলার এবং টু-হুইলার থেকে থ্রি-হুইলারের পরিবর্তন করা সম্ভব। ফিউচারেস্টিক ডিজাইন দেওয়া হয়েছে নয়া যানটির।

অটো ওয়েবসাইট অটো কারের খবর অনুযায়ী, Hero Surge S32 প্রোডাকশন খুব শীঘ্রই শুরু হবে। ইলেকট্রিক অপশনে এই গাড়ি লঞ্চ করা হবে। কিন্তু কোন সময়ে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে খুবই শীঘ্রই নয়া এই Surge S32 লঞ্চ করতে চলেছে Hero। যদি আপনিও এই গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই এই প্রতিবেদন (Hero Surge S32) আপনার জন্য।

Hero Surge S32

  • Hero Surge S32: সবুজ সঙ্কেতের অপেক্ষা

Hero Surge S32 একেবারেই অন্য ধরনের একটি গাড়ি। এমন গাড়ি অন্তত ভারতের বাজারে নেই। এমনকি দেশে এমন ধরনের গাড়ির কোনও ক্যাটাগরি পর্যন্ত নেই। এই ইলেকট্রনিক্স ভেইক্যালের জন্য নয়া ক্যাটাগরি তৈরি করতে হবে। যার নাম L2/L5 হতে পারে। অপশনে থাকা L2 এবং L5 ক্যাটাগরি মিলিয়ে এই গাড়ি তৈরি করা হয়েছে। এই গাড়ি রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে মিনিস্ট্রি, ভারত সরকারের সবুজ সঙ্কেত পেতে হবে। আর তা পেলেই এই গাড়ি বাজারে আসবে বলে জানা যাচ্ছে।

  • Hero Surge S32: ফিচার

ডিজাইন থেকে ফিচার, সম্পূর্ণ আলাদা ভাবে তৈরি করা হয়েছে Hero Surge S32। টু-হুইলারের টপস্পিড প্রতি ঘণ্টায় ৬০ কিমি। যেখানে 6kW ব্যাটারি পাওয়া সম্ভব। থ্রি-হুইলারে 10kW পাওয়ার দেওয়া হয়েছে। যা কিনা প্রতি ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত ছুটতে সক্ষম।

থ্রি-হুইলার মডেলে এই গাড়ি 500 কিলোগ্রাম পর্যন্ত লোড নিতে পারে। ফলে প্রত্যেকদিনের কাজে টু-হুইলার আবার বাণিজ্যিক ভাবেও থ্রি-হুইলার কিনতে পারবেন। এক ঢিলে কার্যত দুই পাখি মারা যাবে এই গাড়িতে।

  • Hero Surge S32: কত দাম হতে পারে

যা খবর, Hero Surge S32 লঞ্চ হওয়ার কিছুদিন পরেই গাড়িটির বুকিং শুরু হতে পারে। দামের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে সাধারণ থ্রি-হুইলারের তুলনায় Hero Surge S32 এর দাম অনেকটাই বেশি হতে পারে। বেশি হলেও এই গাড়ি বাজারে ঝড় তুলবে বলেই মনে করছে সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+