100cc সেগমেন্টে KING কে? Honda Shine 100 নাকি Hero Splendor Plus, কোনটা বেস্ট?
Hero Splendor Plus Vs Honda Shine 100: দেশের বাজারে 100cc এর শক্তিশালী ইঞ্জিনের বাইকের চাহিদা বাড়ছে। এই সেগমেন্ট বাইক অনেক বেশি সাশ্রয়ী। চাহিদা বেশি থাকায় বহু সংস্থা 100cc এর বাইক বাজারে নিয়ে এসেছে। যেমন Hero Splendor Plus এবং Honda Shine 100।
এই দুটি বাইকের বিক্রি ভারতের বাজারে চমকে দেওয়ার মতো। দেশের অটো সেক্টরে Splendor Plus অন্যতম সেলিং এবং পুরানো বাইক। কিন্তু জানেন কী Hero Splendor Plus এবং Honda Shine 100 বেশি বিক্রি হয়? এই দুই বাইকের (Hero Splendor Plus Vs Honda Shine 100) ফিচার এবং স্পেশিফিকেশন সংক্রান্ত তথ্য একনজরে-

- Hero Splendor Plus Vs Honda Shine 100: ডিজাইন
সবার আগে দুই বাইকে ডিজাইনের (Hero Splendor Plus Vs Honda Shine 100) বিষয়ে আলোচনা করা হল! Honda Shine 100 বাইকটির ডিজাইনে একেবারে আলাদা করা হয়েছে। বড় পরিবারের কথা মাথায় রেখে তা তৈরি করা হয়েছে। এবং আকর্ষণীয় গ্রাফিক্স দেওয়া হয়েছে। যা বাইকটির লুককে আরও বাড়িয়ে তুলেছে। তবে Hero Splendor Plus লুক এবং ডিজাইন একেবারেই পুরানো। Shine 100 বাইকটিতে ৯ লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। কিন্তু Hero Splendor -এ 9.8 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। সাইন 100 এর ওজন 99 কিলোগ্রাম। সেখানে Splendor Plus এর ওজন 112 কিলোগ্রাম।
- Hero Splendor Plus Vs Honda Shine 100: ইঞ্জিন পাওয়ার
Splendor Plus এ 97.2cc এর সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন (Hero Splendor Plus Vs Honda Shine 100) দেওয়া হয়েছে। যা কিনা 7.9 bhp এর পাওয়ার এবং 8.05 Nm এর টর্ক জেনারেট করতে পারে। যা কিনা 4 স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত রয়েছে। ব্যবহার করা হয়েছে ফুয়েল ইঞ্জিকেশন প্রযুক্তি। যা মাইলেজ বাড়াতে সাহায্য করে। অন্যদিকে Honda Shine 100 -এ 98.98 cc এর 4 স্ট্রোক, SI ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 5.43 kW এর পাওয়ার এবং 8.05 Nm এর টর্ক জেনারেট করতে সক্ষম। এই ইঞ্জিন 4 স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত রয়েছে।
- Hero Splendor Plus Vs Honda Shine 100: দাম এবং শক্তিশালী
Honda Shine 100 এর এক্স-শোরুম প্রাইস 64,900 টাকা। যেখানে Hero Splendor plus এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 75,441 টাকা থেকে। দামের দিক থেকে, Honda Splendor Plus এর তুলনায় Honda Shine 10,541 টাকা কম। যদিও কলকাতায় এই দুটি বাইকের দাম কিছুটা আলদা হতে পারে। কর সংক্রান্ত বিভিন্ন কারণে দাম কম পড়ে।
আপনি যদি ভ্যালু ফর মানি এই ভেবে বাইক (Hero Splendor Plus Vs Honda Shine 100) কিনতে চান তাহলে Honda Shine 100 হল সেরা অপশন। কিন্তু ডিজাইন এবং পারফরম্যান্সের ক্ষেত্রে Splendor Plus অনেকটাই এগিয়ে।












Click it and Unblock the Notifications