Cheapest Motorcycles 2024: সস্তায় বাইক কিনবেন? ৬০ হাজারের মধ্যেই মিলবে এই বাইক

Cheapest Motorcycles 2024: সস্তার বাইক খুঁজছেন! কিন্তু কোন বাইকটা কিনবেন বুঝতে পারছেন না। বিশ্বের অন্যতম বড় টু-হুইলার মার্কেট রয়েছে ভারতে। দেশ তো বটেই, বিদেশের বহু মোটর বাইক প্রস্তুতকারী সংস্থা ভারতে বাইক রপ্তানি করছে। সেগুলির ডিজাইন থেকে শুরু করে ইঞ্জিন ক্ষমতা অনেক বেশি।

দামও অনেক ক্ষেত্রে মধ্যবিত্তের আয়ত্তের বাইরে থাকে। কিন্তু সস্তার বাইক সঙ্গে মাইলেজ যদি পেতে চান তাহলে বেস্ট Hero, Bajaj এর বাইক। এমনকি তালিকায় অবশ্যই TVS এর বাইকও আছে। প্রিমিয়াম কোয়ালিটির একাধিক বাইক এই সংস্থাগুলির থাকলেও বিপুল চাহিদার কথা মাথায় রেখেই মধ্যবিত্তের আয়ত্তের (Cheapest Motorcycles 2024) মধ্যে রয়েছে এমন বাইক তৈরি করে সংস্থা।

Cheapest Motorcycles 2024

  • Cheapest Motorcycles 2024: Hero HF100

আর সেই তালিকার প্রথমেই রয়েছে Hero HF100। একেবারেই আম-আদমির কথা ভেবেই এই বাইক লঞ্চ করেছে দেশের অন্যতম বড় বাইক প্রস্তুতকারী সংস্থা। দাম কম হলেও ডিজাইন কিংবা ফিচারের সঙ্গে কোথাও কম্প্রমাইজ করেনি Hero। নতুন প্রজন্মের কথা মাথায় রেখেই Hero HF100 বাইকটিকে ডিজাইন করা হয়েছে। Hero HF100 বাইকটিতে 100 cc এর শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। প্রতি লিটার তেলে নুন্যতম ৭০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে এই বাইক। এক শোরুম প্রাইস ৫৯ হাজার টাকার (Cheapest Motorcycles 2024) কাছাকাছি। প্রত্যেকদিনের ব্যবহারের জন্য সেরা Hero HF100 বাইকটি।

  • Cheapest Motorcycles 2024: Bajaj CT 110X

সস্তার বাইকের মধ্যে সেরা ছিল CT 110। সময়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু বদল আনা হয়েছে। CT 110X নিয়ে এসেছে Bajaj। মাইলেজ এবং গতির সঙ্গে যারা খেলতে ভালোবাসেন তাঁদের কথা মাথায় রেখেই Bajaj CT 110X ডিজাইন করা হয়েছে। এতে 115.45 cc এর শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। প্রতি লিটার তেলে অন্তত ৭০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে এই বাইক। Bajaj CT 110X এর এক্স শোরুম প্রাইস ৬৯ হাজার টাকার (Cheapest Motorcycles 2024) কাছাকাছি।

  • Cheapest Motorcycles 2024: Yamaha R15

স্পোর্টস বাইক যদি কেনার ইচ্ছা রয়েছে। কিন্তু টাকার অভাবে কিনতে পারছেন না। সস্তার (Cheapest Motorcycles 2024) স্পোর্টস বাইকের খোঁজ রইল। আর এই সেগমেন্টে সেরা হতে পারে Yamaha R15। বাইকটিতে 155 cc- এর সিঙ্গেল সিলিন্ডার লিকিউড কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। ব্যবহার করা হয়েছে SOHC এর আধুনিক প্রযুক্তি। আর এই প্রযুক্তি ইঞ্জিনের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে। Yamaha R15 এর একাধিক ভেরিয়েন্ট থাকলেও বেস মডেলটির এক্স শোরুম প্রাইস ১.৬৬ লাখের কাছে। স্পোর্টস বাইকের ক্ষেত্রে এটাই সস্তার বাইক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+