Hero Bikes Offers: মাত্র ২১ হাজারেই Karizma XMR! গ্রাহকদের জন্যে বড় অফার হিরোর

Hero Bikes Offers: উৎসবের মরশুম শুরু হয়েছে! আর সামনেই ধনতেরাস-আলোর উৎসব! এই সময়ে বহু মানুষ গাড়ি-ফ্ল্যাট কেনা শুভ বলে মনে করেন। আর তাই বাজারও চাঙ্গা থাকে। বিক্রি বাড়াতে বিভিন্ন অফারও এই সময় দেয় সংস্থাগুলি। তেমনই দেশের অন্যতম বড় বাইক প্রস্তুতকারী সংস্থা Hero MotoCorp গ্রাহকদের জন্যে দারুণ অফার ঘোষণা করেছে।

আর সেই অফারে অনেকটাই সস্তায় Hero MotoCorp এর যে কোনও বাইক কিংবা স্কুটার কিনতে (Hero Bikes Offers) পারবেন গ্রাহকরা।

Hero Bikes Offers: Hero Karizma XMR bike

Hero Bikes Offers: ২১০ সিসির বাইক

রাইডারদের অন্যতম পছন্দের (Hero Bikes Offers) বাইক Hero Karizma XMR। চলতি বছরের অগস্ট মাসে এই বাইকটি ভারতের বাজারে লঞ্চ করে। খুব অল্পদিনেই Hero এর Karizma XMR বাইকটি একটা শক্ত জায়গা করে নিয়েছে দেশের অটো সেক্টরে। একেবারে আধুনিক ফিচারে ঠাসা এই বাইক।

শুধু তাই নয়, বাইকের ডিজাইনেও বেশ কিছু রদবদল করা হয়েছে। Karizma XMR-এ ২১০ সিসির ক্ষমতাসম্পন্ন 4V, DOHC লিকিউড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা কিনা 25.5PS এর পাওয়ার এবং 20.4Nm এর টর্ক জেনারেট করতে সক্ষম।

Hero Bikes Offers: আকর্ষণীয় অফার

Hero এর তরফে Karizma XMR এর উপর দারুণ অফার প্ল্যান (Hero Bikes Offers) ঘোষণা করা হয়েছে। এই বাইকের এক্স-শোরুম প্রাইস 1,79,900 টাকা। তবে সব মিলিয়ে অন রোড বাইকটির দাম পড়ে যায় 2,06,007 টাকা। নগদ এবং লোনের মাধ্যমে এই বাইকটি কেনার অপশন রয়েছে। তবে লোনে কিনতে চাইলে আকর্ষণীয় একটি অফার Hero MotoCorp এর তরফে দেওয়া হচ্ছে। তাতে অনেকটাই সস্তায় Hero এর Karizma XMR বাইকটি কিনতে পারবেন গ্রাহকরা।

Hero Bikes Offers: মাত্র ২১ হাজার টাকায়

Hero MotoCorp এর তরফে গ্রাহকদের জন্যে ফাইন্যান্স প্ল্যান (Hero Bikes Offers) ঘোষণা করা হয়েছে। আর সেই প্ল্যান অনুযায়ী শুধুমাত্র ২১ হাজার টাকা জমা দিয়ে Karizma XMR বাইকটি বাড়ি নিয়ে যেতে পারবেন। বাকি 1,85007 টাকা লোন হিসাবে ব্যাঙ্ক থেকে নিতে পারবেন। এই লোনে ব্যাঙ্ক মাত্র ৬ শতাংশ সুদ নেবে।

ঋণ নিশ্চিত হওয়ার পরে, আপনাকে বাইকের জন্য ডাউন পেমেন্ট হিসাবে ২১,০০০ টাকা জমা দিতে হবে। মাসে 5,628 টাকা ইএমআই হিসাবে দিতে হবে। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এই বিষয়ে আরও জানতে কলকাতার কোনও Hero MotoCorp এর ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে কলকাতায় অফার (Hero Bikes Offers) বদলে যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+