Top 5 Cheapest Bike: শুধু মাইলেজই, এই সমস্ত কারণেও এত বিক্রি হয় এই পাঁচ বাইক

Top 5 Cheapest Bike: ভারতের বাজারে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে টু-হুইলারের বিক্রি। তবে পরিবহণ খরচ কমাতে সস্তায় মাইলেজ পাওয়া যায় এমন বাইক কেনার প্রতি সাধারণ মানুষের ঝোঁক বেড়েছে অনেকটাই। তবে টু-হুইলারের রক্ষণাবেক্ষণ খরচও খুবই গুরুত্বপূর্ণ। আর তাই বাইকের দাম, মাইলেজের পাশাপাশি রক্ষণাবেক্ষণের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে।

পাঁচটি এমন বাইকের খোঁজ রইল যা মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে, এমন মাইলেজও বাড়তি পাওয়া যাবে। এমনকি এই পাঁচটি বাইকের রক্ষণাবেক্ষণ (Top 5 Cheapest Bike) খরচও অনেক কম।

Top 5 Cheapest Bike

Top 5 Cheapest Bike: Hero Splendor Plus

দেশের অন্যতম বিক্রিত বাইকগুলির মধ্যে একটি Hero Splendor। যদিও এই বাইকের অনেকগুলি ভেরিয়েন্ট আছে। যার মধ্যে একটি Hero Splendor Plus। যেখানে ৯৭সিসির ইঞ্জিন দেওয়া হয়েছে। শক্তিশালী এই ইঞ্জিন দীর্ঘ রাস্তায় বাইকে সহজেই গতি তুলতে সাহায্য করে।

অন্যদিকে Hero Splendor Plus -এ প্রতি লিটারে ৬৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। অন রোড এই বাইকের দাম (Top 5 Cheapest Bike) পড়বে ৯৫ হাজার টাকা।

Top 5 Cheapest Bike: Honda Shine

দেশের অন্যতম বিক্রিত বাইকের তালিকায় রয়েছে Honda Shine। 125 cc ইঞ্জিন্ দেওয়া হয়েছে। অন্যতম শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে হোন্ডা সাইনে। আর এই কারণে ক্রেতাদের মধ্যে Honda Shine কেনার ঝোঁক অনেক বেশি থাকে। ভারতের বাজারে অন-রোড বাইকের দাম (Top 5 Cheapest Bike)পড়বে প্রায় ১ লাখ টাকা। সংস্থায় দাবি Honda Shine-এ প্রতি লিটারে ৫০ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া সম্ভব।

Top 5 Cheapest Bike: Hero HF Deluxe

দেশের অন্যতম বড় মোটরসাইকেল নির্মাতা সংস্থা Hero। সংস্থার তৈরি Hero HF Deluxe মধ্যবিত্তের কাছে অন্যতম পছন্দের বাইক। Hero HF Deluxe-এ ৯৭ সিসির শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। অন রোড এই বাইকের দাম পড়বে ৮৭ হাজার। এই বাইকে প্রতি লিটারে ৬৫ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। এমনকি বাইকের রক্ষনাবেক্ষন খরচও অনেক কম। ফলে ক্রেতাদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে Hero HF Deluxe।

Top 5 Cheapest Bike: TVS Sport

মাইলেজ যদি শেষ কথা হয় তাহলে অবশ্যই প্রথম পছন্দ হতে পারে TVS Sport। মাত্র এক্স-শোরুম প্রাইস এই বাইকের দাম (Top 5 Cheapest Bike) ৬৫ হাজার টাকা। এই বাইকে প্রতি লিটারে ৬০ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত হবে। এমনটাই দাবি TVS-এর।

Top 5 Cheapest Bike: Bajaj Pulsar

bajaj এর অন্যতম সেলিং বাইক Pulsar। একাধিক ভেরিয়েন্টে পাওয়া যায় এই বাইক। ১২৫ সিসির ইঞ্জিন দেওয়া রয়েছে Bajaj Pulsar-এ। তবে ভেরিয়েন্ট হিসাবে বদলে যায় বাইকের ইঞ্জিনের ক্ষমতা। তবে বেস মডেল মাত্র অন রোড ১ লাখ টাকায় (Top 5 Cheapest Bike) পাওয়া যাবে। সংস্থার দাবি, Bajaj Pulsar প্রতি লিটারে ৭০ কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+