Helen E-Bikes: নেই প্যাডেল, স্পোক! সিঙ্গল চার্জে ছুটবে ১০০ কিমি, দেখতে যান প্রধানমন্ত্রী মোদীও
Helen E-Bikes: ইলেকট্রিক ভেইক্যালের দখলে ছিল এবারের Auto Expo 2025। সম্মেলনে একের পর এক ইভি ভেইক্যাল প্রকাশ্যে এনেছে একাধিক সংস্থা। একেবারে আধুনিক প্রযুক্তি এবং ফিচারে ঠাসা একের পর এক গাড়ি-বাইকের ঝলক চমকে দিয়েছে ক্রেতাদের। এবারের Auto Expo-তেও একাধিক স্টার্ট আপও যোগ দিয়েছে।
তাঁদের প্রোডাক্টও একেবারে অবাক করেছে। আর সেই তালিকায় আছে Helen Bikes। ইতিমধ্যে এই সংস্থার তৈরি ই-সাইকেল সবাইকে অবাক করেছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ই-সাইকেল দেখেছেন। সংস্থার দাবি, তাদের তৈরি ই সাইকেল সবার থেকে আলাদা।

- Helen E-Bikes: কেন সবার থেকে আলাদা এই ই-সাইকেল?
Helen Bikes এর সঙ্গে যুক্ত আধিকারিকরা বলছেন, এটি বিশ্বের প্রথম সম্পূর্ণ ইলেকট্রিক হাবলেস সাইকেল। এই সাইকেলে না আছে রিম-স্পোক আর না আছে প্যাডল। ই-সাইকেলটির একেবারে নতুন একটা লুক দেওয়া হয়েছে। মডেলটির নাম Helex। Auto Expo 2025- সালে সংস্থা কনসেপ্ট হিসাবে সামনে এনেছে। পুরোপুরি ভাবে বাজারে আসতে ৬ থেকে ৯ মাস সময় লাগবে বলে দাবি।
সম্পূর্ণ ভাবে এটি একটি হাবলেস সাইকেল। এর বৈদ্যুতিক মোটরটি সাইকেলের চাকা এবং ফ্রেমে ইনস্টল করা আছে। ব্যাটারিটি সাইকেলের ফ্রেমেই রাখা হয়।
- Helen E-Bikes: সিঙ্গল চার্জে ছুটবে ১০০ কিমি
এই সাইকেলের ফ্রেমে 1.2 kWh এর ব্যাটারি প্যাক দেওয়া আছে। শুধু তাই নয়, ফুল চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে Helen Bikes এর Helex। মাত্র তিন ঘণ্টাতেই ফুল চার্জ হতে পারে। সাইকেলের ওজন মাত্র ৬০ থেকে ৭০ কিমি। সংস্থার দাবি, সাইকেলের ওজন আরও কম হতে পারে। আর সেই চেষ্টাই চালানো হচ্ছে। অন্যদিকে ওজন কম হওয়াতে যে কোনও বয়সের পুরুষ এবং মহিলা এই সাইকেল চালাতে পারবে।
- Helen E-Bikes: ডিজাইন একেবারে আলদা
Helen Bikes এর Helex ই সাইকেলটির ডিজাইন একেবারে আলাদা। সাধারণ সাইকেলের মতো একেবারেই নয়। নেই স্পোক, প্যাডেল। মোটরের নীচেই আছে মোটা চাকা। এমন অবস্থায় সাইকেলটিকে রেস করার সময়েই মোটরের সঙ্গে লাগানো চাকাগুলো ঘুরতে শুরু করবে। এই বৈদ্যুতিক সাইকেলের সর্বোচ্চ গতি ঘণ্টায় 25 কিলোমিটার।
দাম এখনও সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে সংস্থার দাবি, নয়া Helex ই সাইকেলটির দাম বাজেট ফ্রেন্ডলিই হবে বলে ইঙ্গিত সংস্থার। শুধু তাই নয়, তরুণ প্রজন্মের নজর কাড়বে বলেও দাবি।












Click it and Unblock the Notifications