বিয়ার বিক্রি কমতেই বড় পদক্ষেপ! ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে হ্যানিকেন, কোন দেশে বেশি প্রভাব পড়বে?
বিশ্বজুড়ে বিয়ারের চাহিদা কমে যাওয়ার কারণে বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে হ্যানিকেন (Heineken)। সংস্থাটি জানিয়েছে যে, তাদের মোট ৮৭ হাজার কর্মীর মধ্যে প্রায় ৫০০০ থেকে ৬০০০ জন কর্মীর চাকরি যাবে। যা মোট কর্মীর থেকে প্রায় ৭ শতাংশ। বেশিরভাগ ছাঁটাই ইউরোপে হবে।

টেকেট (Tecate) এবং আমস্টেল (Amstel)-এর মতো ব্র্যান্ডের মালিক এই সংস্থা জানিয়েছে যে, ২০২৫ সালে তাদের বিয়ার বিক্রি আগের তুলনায় ২.৪ শতাংশ কমে গিয়েছে। যদিও বিশ্লেষকদের আশঙ্কার তুলনায় এই পতন কিছুটা হলেও কম। করোনার পরবর্তী সময়ে আমেরিকা এবং ইউরোপের মতো বড় বাজারে বিয়ার খাওয়ার প্রবণতা কমে যাওয়ার কারণেই এই চাপ তৈরি হয়েছে। দাম বাড়ার পাশাপাশি বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মদ্যপান কমানোর প্রবণতাও এই পতনের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
আর এই পরিস্থিতির মাঝেই আবার নেতৃত্বে পরিবর্তনের ঘোষণা দিয়েছে সংস্থা। সিইও ডলফ ভ্যান ডেন ব্রিঙ্ক (Chief Executive Officer Dolf van den Brink) মে মাসে পদ ছাড়বেন। নতুন সিইও খোঁজাই হল এখন বোর্ডের প্রধান অগ্রাধিকার বলেও জানিয়েছেন তিনি। তবে দীর্ঘমেয়াদে অ্যালকোহল বাজার আবারও ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ তিনি।
খরচ কমানোর জন্য আগামী দুই বছরের মধ্যে ধাপে ধাপে কর্মী সংখ্যা কমানো হবে। এই বছর সংস্থা ২-৬ শতাংশ অপারেটিং মুনাফা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। ২০২৫ সালে যা ছিল ৪.৪ শতাংশ এবং সেটি সংস্থার পূর্বাভাসের একদম নিম্নসীমায় ছিল।
বিশ্লেষকদের মতে, এই বছরের পূর্বাভাস কিছুটা সতর্ক হলেও পরিবর্তনের সময়ে স্থিতিশীল ফলাফলের দিকেই নজর রাখছে হ্যানিকেন (Heineken)। ঠিক একইভাবে প্রতিদ্বন্দ্বী কার্লসবর্গও পশ্চিমি বাজারে চাহিদা দুর্বল থাকার ইঙ্গিত দিয়েছে।












Click it and Unblock the Notifications