'গোএয়ার' সংস্থার অভাবনীয় অফার, ১০৯৯ টাকাতেই মিলবে বিমানের টিকিট সঙ্গে আরও সুযোগ

গোএয়ার টিকিট মূল্যে ভারী ডিসকাউন্ট দিচ্ছে। টিকিটের দাম শুরু হচ্ছে ১০৯৯ টাকা থেকে। আগামী ৯ আগস্ট পর্যন্ত মিলবে টিকিটগুলি।

মাত্র ১০৯৯ টাকাতেই প্লেনের টিকিট দিচ্ছে বাজেট এয়ারলাইন 'গোএয়ার'। শনিবার থেকে বিভিন্ন রুটের প্রায় প্রায় ১০ লক্ষ আসনে অত্যন্ত বেশি পরিমাণে ছাড় দেওয়া হচ্ছে। তাদের একদিকের যাত্রায় কোনও কোনও টিকিটের দাম দাঁড়িয়েছে মাত্র ১০৯৯ টাকা।

১০৯৯ টাকাতেই মিলবে বিমানের টিকিট

এরপরে আরও ছাড়ের সুযোগ থাকছে। পেটিএম-এর মারফত পেমেন্ট করলে ২৫০ টাকা পর্যন্ত আরও ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 'গোএয়ার'-এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটলে ৩০০০ টাকা পর্যন্ত এক্সক্লুসিভ ডিলও পাওয়া যাবে। জুমকারে ২০ শতাংশ ছাড় বা ১১০০ টাকা অবধি ছাড় পাওয়া যাবে। আর মিন্ত্রার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে ২৫০০ টাকা বা তার বেশি খরচ করলে ৭৫০ টাকার ছাড় মিলবে।

এই অফার কিন্তু থাকছে সীমিত সময়ের জন্যই। ৪ থেকে ৯ আগস্ট মিলবে ছাড়ের টিকিটগুলি। আর সেই টিকিটে যাত্রা করা যাবে ৯ আগস্ট থেকে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত। ওয়াদিয়া গ্রুপের এই বাজেট এয়ারলাইন ভারতের মোট ২৩টি বিমানবন্দরের মধ্যে প্রতি সপ্তাহে ১৫৪৪টি করে বিমান চালায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+