সোমবার থেকে জিএসটির নতুন হার! ব্যাঙ্কের চেক থেকে দই-পনির, শিক্ষা সামগ্রী-স্বাস্থ্য পরিষেবা আরও দামি
সোমবার থেকে জিএসটির নতুন হার! ব্যাঙ্কের চেক থেকে দই-পনির, শিক্ষা সামগ্রী-স্বাস্থ্য পরিষেবা আরও দামি
মুদ্রাস্ফীতির জেরে ত্রস্ত সাধারণ মানুষ। সরকারি কর্মী ছাড়া বেসরকারি ক্ষেত্রে নিচুতলার কর্মরতদের অবস্থা আরও খারাপ। তারই মধ্যে সোমবার ১৮ জুলাই থেকে বেশ কিছু পণ্যের মূল্যবৃদ্ধি (price rise) হতে চলেছে। কারণ জিএসটির (GST) নতুন হার। খাবারের সঙ্গে সোমবার থেকে দামি হতে চলেছে চিকিৎসা পরিষেবা, শিক্ষা সংক্রান্ত জিনিসও।

সোমবার থেকে খাবার জিনিস দামি
প্যাকেট করা এবং লেবেল যুক্ত খাবার সোমবার থেকে আরও দামি হচ্ছে। এক্ষেত্রে মাছ, দই, পনির লস্যি, মধু, সয়াবিন, মটর-সহ বিভিন্ন খাদ্যদ্রব্যের ওপরে ৫ শতাংশ করে জিএসটি লাগু হবে। এতদিন পর্যন্ত এইসব জিনিসগুলি
জিএসটির বাইরে ছিল।
ব্যাঙ্কের চেক পরিষেবার ওপরে ১৮ শতাংশ জিএসটি বসতে চলেছে ১৮ জুলাই থেকে।
১০০০ টাকা ওপরে হোটেলের ঘরের দৈনিক ভাড়ার ক্ষেত্রে ১২ শতাংশ জিএসটি লাগু হবে।
এইডি ল্যাম্প, লাইটের দাম বাড়বে। কেননা এইসব পণ্যের ওপরে জিএসটি ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে।

বাড়বে চাষের খরচ
সাবমারসিবল পাম্প, টারবাইন পাম্প, সাইকেলের পাম্পের ওপরে এখন ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। এছাড়া বীজ পরিষ্কার এবং বাছাই করার মেশিনের ওপরে জিএসটি বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে। সোলার
হিটারের ওপরে জিএসটি ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করায় তার দামও বাড়বে।
রাস্তা, রেল, মেট্রো, চুল্লির কাজের চুক্তির ওপরে জিএসটি এবার থেকে ১২ শতাংশের জায়গায় ১৮ শতাংশ দিতে হবে।

ব্যয়বহুল স্বাস্থ্য পরিষেবা
সোমবার থেকে স্বাস্থ্য পরিষেবার খরচও বাড়তে চলেছে। ৫০০০ টাকার ওপরে হাসপাতালের কেবিনে (আইসিইউ ছাড়া) জিএসটি ৫ শতাংশ করা হয়েছে। এছাড়া বায়োমেডিক্যাল বর্জ্য প্রক্রিয়াকরণ সুবিধার ওপরে ১২ শতাংশ
জিএসটি ধার্য করা হয়েছে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে এই জিএসটি প্রত্যাহারের দাবি করা হয়েছে। সরকারের মত হল সাধারণ মানুষ হাসপাতালে ৫ হাজার টাকার বেডে ভর্তি হয় না। তাই এই করের বোঝা
সাধারণ মানুষের ওপরে পড়বে না।

দামি হবে শিক্ষাও
শিক্ষাও দামি হতে চলেছে। বাচ্চাজের লেখাপড়ায় যেসব জিনিস ব্যবহার করা হয় ড্রয়িং-এর কালি, পেন্সিল শার্পনার, মার্কিং পণ্য, কাগজ টাকার ছুরির ওপরে জিএসটি বাড়ছে। এইসব জিনিসে জিএসটি ছিল ১২ শতাংশ। এবার থেকে ১৮ শতাংশ দিতে হবে।
এছাড়াও অ্যাটলাস-সহ মানচিত্র এবং চার্টের ওপরে ১২ শতাংশ করে জিএসটি ধার্য হবে। চামড়ার সামগ্রী, জুতো ওপরে জিএসটিও সোমবার থেকে বেড়ে ১৮ শতাংশ হচ্ছে।












Click it and Unblock the Notifications