Health Insurance: স্বাস্থ্য বিমায় উপেক্ষিত! চাপ থেকে মুক্তি পেতে এই বিষয়টি নিয়ে রাইডার নিতে পারেন
Health Insurance: স্বাস্থ্য বিমা এমন একটি বিষয় যা মেডিক্যাল জরুরি পরিস্থিতিতে রক্ষা করে। তবে এর জন্য খরচ অনেক বেশি। আবার স্বাস্থ্য বিমায় এমন সব বিষয় রয়েছে, যেগুলি অনেক সময় পলিসি হোল্ডারের নজরে পড়ে না। যা খরচের পরে দাবি করার সময় জরুরি হিসেবে দেখা দেয়।
বেশিরভাগ স্বাস্থ্য বিমায় উপেক্ষিত বিষযগুলির মধ্যে রয়েছে ভোগ্য সামগ্রীর কভারেজ অর্থাৎ কনসিউমাবেল কভারেজ। চিকিৎসায় ভোগ্য সামগ্রী বলতে, রোগীর চিকিৎসায় ব্যবহার করা চিকিৎসা সরঞ্জাম, যা ব্যবহারের পরে ফেলে দিতে হয়।

হাসপাতালের মেডিক্যাল বিলে যা প্রচুর পরিমাণে যুক্ত হতে পারে এবং মেডিক্যাল বিলকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। বেশি দিন হাসপাতালে থাকলে কিংবা চিকিৎসা জটিল হলে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে।
এইসব ভোগ্যপণ্যগুলি চিকিৎসার অবিচ্ছেদ্য অঙ্গ হলেও, বেশিরভাগ স্বাস্থ্য বিমায় এগুলি কভার করা থাকে না। কারণ তাদের একবার ব্যবহার এবং দামের বিভিন্নতা। অনেক বিমাকারী এব্যাপারে সচেতন নন। সাধারণভাবে বিল মেটানোর সময় বিষয়টি নজরে আসে। দেখা যায় হাসপাতালের বিলের অন্তত আট থেকে দশ শতাংশ এইসব জিনিস দখল করে রয়েছে।
উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, হাসপাতালে বিল হয়েছে পাঁচ লক্ষ টাকা। বিমায় সাড়ে চারলক্ষ টাকা মেটানো গলেও, সেখানে পঞ্চাস হাজার টাকা পকেট থেকে দিতে হতে পারে।
এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে স্বাস্থ্য বিমায় অ্যাড অন রাইডার নেওয়া যেতে পারে। এই রাইডার নিয়ে বেস প্রিমিয়ামের সাত থেকে দশ শতাংশ খরচ হতে পারে। স্বাস্থ্য বিমায় রাইডারের মাধ্যমে ভোগ্য সাম গ্রীর কভারেজ নেওয়ার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে পকেটের বাইরের খরচ কমানো যেতে পারে।
কোনও কোনও ক্ষেত্রে স্বাস্থ্য বিমা পোর্ট করিয়ে অ্যাড অন রাইডারের সুবিধাও নেওয়া যেতে পারে। এটা শুধুমাত্র পলিসি রিনিউয়ালের সময় সম্ভব। আর্থিক সুরক্ষা ও মানসিক শান্তি নিশ্চিত করতে এব্যাপারে বিমাকারীকে চিন্তাভাবনা করে পদক্ষেপ নিতে হবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications