Overdraft Scheme: ছয়মাসের লেনদেনের তথ্য দিলেই মিলবে ১০ লক্ষ! গ্রাহকদের জন্য বড় অফার ব্যাঙ্কের
HDFC Bank গ্রাহকদের জন্যে দারুন একটা খবর! হঠাত করে টাকার প্রয়োজনে আপনার পাশে থাকবে ব্যাঙ্ক। এমনকি কোনও প্রমাণ ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত Overdraft Facility দেওয়া হতে পারে। এর জন্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ছয় মাসের একট
HDFC Bank গ্রাহকদের জন্যে দারুন একটা খবর! হঠাত করে টাকার প্রয়োজনে আপনার পাশে থাকবে ব্যাঙ্ক। এমনকি কোনও প্রমাণ ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত Overdraft Facility দেওয়া হতে পারে। এর জন্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ছয় মাসের একটা লেনদেনের (Bank Statement) তথ্য দিতে হবে।
এই সুবিধা ছোট রিটেলারদের ক্ষেত্রেই দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে ভয়ঙ্কর খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে মানুষজন। এই অবস্থায় আর্থিক পরিস্থিতিও টলমল।
সবথেকে ক্ষতিগ্রস্থ হয়েছেন ছোট ব্যবসায়ী থেকে দোকানদার। আর তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। আর এর জন্যে ব্যাঙ্ক CSC SPV এর সঙ্গে হাত মিলিয়েছে।

দোকানদার অভারড্রাফট স্কিম (Dukandar Overdraft Scheme)
HDFC Bank গ্রাহকদের জন্যে নিয়ে এসেছে দারুন একটা স্কিম। দোকানদার অভারড্রাফট স্কিম ছোট ব্যাবসায়ী এবং দোকানদারদের কথা ভেবে এই স্কিম তৈরি করা হয়েছে। এই সুবিধা পাবেন ওই সমস্ত ব্যবসায়ীরা যারা এই মুহূর্তে ভয়ঙ্কর টাকার অভাবে ভুগছেন।

কীভাবে এই সুবিধার লাভ পাবেন?
ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী দোকানদার কিংবা গ্রামের উদ্যোপতি (entrepreneurs) এই সুবিধা নিতে পারেন। দোকানদার অভারড্রাফট স্কিম-এর এই সুবিধা ওই সমস্ত দোকানদারকেই দেওয়া হবে যিনি নুন্যতম তিন বছর ব্যবসা চালাচ্ছেন। এই স্কিমের মাধ্যমে নুন্যতম ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা নিতে পারবেন।

গ্যারেন্টি ছাড়াই এর সুবিধা পাওয়া যাবে
এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে ব্যাঙ্ক কখনই আপনার কাছ থেকে কোনও সিকিউরিটি কিংবা কোনও গ্যারেন্টি দিতে হবে না। এমনকি এই সুবিধা নেওয়ার জন্যে কোনও ব্যবসায়িক আর্থিক চুক্তি কিংবা ইনকাম ট্যাক্সের তথ্য দিতে হবে না। এমণকি বিশেষ কাগজপত্রেও সই করতে হবে না বলে জানাচ্ছে ব্যাঙ্ক। শুধু এই সুবিধা পাওয়ার জন্যে বেশ কয়েকটি সাধারণ কাগজে সই করতে হবে। ব্যাঙ্ক জানাচ্ছে, এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে খুব একটা জটিলতা নেই।

ওভারড্রাফট ক্যালকুলেশন!
তিন থেকে ছয় বছর পর্যন্ত ব্যবসা করছে এমন দোকানদারকে সাড়ে ৭লক্ষ টাকা পর্যন্ত অভার ড্রাফট দেওয়া হতে পারে।
ছয় বছরের বেশি ব্যবসা করলে সেই ব্যাবসায়ী ১০ লক্ষ টাকা পর্যন্ত অভার ড্রাফটের সুবিধা পাবেন।
এই বিষয়ে আরও জানার জন্যে স্থানীয় ব্যাঙ্কে যোগাযোগ করতে বলা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications