কয়েক লক্ষ গ্রাহকের জন্যে বড় উপহার ঘোষণা HDFC ব্যাঙ্কের! একধাক্কায় অনেকটাই সস্তা হল Home Loan
সামনেই উৎসবের মরশুম! আর এই সময়ে সবাই নতুন করে সেজে উঠতে চায়। আর এই উৎসবের মরশুমে নতুন একটা ছাদ হলে কেমন হয়? তবে ইচ্ছা করলেই তো হবে না! তবে সেই সুযোগ করে দিচ্ছে HDFC।
সামনেই উৎসবের মরশুম! আর এই সময়ে সবাই নতুন করে সেজে উঠতে চায়। আর এই উৎসবের মরশুমে নতুন একটা ছাদ হলে কেমন হয়? তবে ইচ্ছা করলেই তো হবে না! তবে সেই সুযোগ করে দিচ্ছে HDFC।
এক ধাক্কাতে অনেকটাই হোম লোন রেট (home loan rate) কমাতে চলছে ব্যাঙ্ক। মূলত উৎসবকে মাথায় রেখেই হোম লোন রেট (Festival Bonanza Offer) কমানোর ঘোষণা করা হয়েছে। ২০ সেটেম্বর থেকে নয়া রেটে গ্রাহকদের এই হোম লোন দেওয়া হবে।
জানা গিয়েছে, HDFC 6.70 শতাংশ সুদের হারে গ্রাহকদের হোম লোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর করা থাকবে।

6.70 শতাংশ সুদের হারে হোম লোন
এই স্কিম সমস্ত নতুন লোন আবেদনকারীর জন্যে লাঘু হবে। লোন নিতে চায় এমন ব্যক্তি কোন ক্যাটাগরিতে রয়েছেন কিংবা লোনের অ্যামাউন্ট কত তা এই স্কিমের উপর কোনও প্রভাব পড়বে না। ইতিমধ্যে HDFC ব্যাঙ্কের তরফে গ্রাহকদের জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, ব্যাঙ্ক নিরদষ্ট সময়সীমার মধ্যে স্পেশাল হোম লোন দিচ্ছে। এতে গ্রাহকরা 6.70 শতাংশ সুদের হারে হোম লোন পেয়ে যাবে। ইতিমধ্যে এই সুবিধা দিতে শুরু করেছে ব্যাঙ্ক। এই সুবিধা সমস্ত লোন আবেদনকারীর জন্যে। হোম লোনের এই স্পেশাল রেট ক্রেডিট স্কোরের উপর নিভর করবে। এটি close ended scheme বলে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।

কি বলছে HDFC
HDFC ব্যাঙ্কের তরফে এই বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হয়েছে এই লোনের ব্যাপারে। দেশের প্রত্যেক জায়গাতে সম্পতির দাম কমবেশী এক রয়েছে। তবে আগের থেকে এখন হাউসিং সেক্টর অনেক বেশি সহজলোভ্য (Affordable)। গত দুবছর ধরে ফ্ল্যাট কিংবা সম প্রোপার্টির দাম মোটামুটি সমান রয়েছে। একটা অংশের মানুষের আয়ও বেড়েছে।
এর পাশাপাশি ব্যাঙ্ক বলছে, সুদের হারে ব্যাপক ধস, PMAY এর মাধ্যমে এখন মোটা একটা ভর্তুকি পাওয়া যায়। এমনকি টেক্স বেনিফিট পর্যন্ত পাওয়া যায়। সব মিলিয়ে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গিয়েছে বলে মনে করছে ব্যাঙ্ক। আর সবদিক তাকিয়ে সুদের হার কমানোর সিদ্ধান্ত বলে মনে করছে ব্যাঙ্ক।

SBI সস্তা করল হোম লোন
স্টেট ব্যাঙ্ক ইফ ইন্ডিয়ার তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে স্টেট ব্যাঙ্ক ৭৫ লাখেরও বেশি হোম লোন 7.15 শতাংশ হারে সুদে দিয়ে থাকে। কিন্তু সামনে উৎসবের মরশুম। আর এই মরশুমে গ্রাহকদের জন্যে বড়সড় স্বস্তির খবর শোনাচ্ছে স্টেট ব্যাঙ্ক। ৭৫ লাখ টাকারও বেশি যারা হোম লোন নেবে তাঁদের ক্ষেত্রেও 6.7 শতাংশ হারে সুদ নেওয়া হবে। ব্যাঙ্ক বলছে এই সিদ্ধান্ত একেবারে নুন্যতম। বিজ্ঞপ্তি অনুযায়ী, অফার অনুযায়ী ৭৫ লাখ কিংবা তার বেশি হোম লোন ৩০ বছরের জন্যে নিলে গ্রাহককে 0.45 শতাংশ সস্তা হবে সুদ। এতে যদি মোট হিসাব করা যায় তাহলে ৪ লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আর এর জন্য প্রসেসিং ফি বাবদ কিছুই দিতে হবে না।

এক নজরে হোম লোনের শর্ত
স্টেট ব্যাঙ্ক জানাচ্ছে যে সমস্ত কর্মী বেতনভুক নয়, তারাও হোম লোন পেতে পারে। তবে বেতনভুক কর্মচারীদের থেকে বেতনভুক নয় এমন ব্যক্তিদের ক্ষেত্রে সুদ কিছুটা বেশি পড়ত। 0.15 শতাংশ বেশি দিতে হতো। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলছে নয়া অফার সমস্ত মানুষের জন্যে। এই সুবিধা বেতনভুক এবং বেতনভুক নয় সমস্ত কর্মীরা এই সুদের হারে মিলবে লোন। ব্যাঙ্কের তরফে বলা হয়েছে যে, সাধারণ ভাবে সুদে ছাড় দেওয়ার ক্ষেত্রে নানা শর্ত থাকে। সর্বোচ্চ কত টাকা ঋণ নেওয়া যাবে, কিংবা গ্রাহক বেতনভুক চাকরিজীবী কিনা তা বিচার করা হয়। কিন্তু এ বার যে কোন পরিমাণ ঋণেই সুদে ছাড় মিলবে। অন্যদিকে HDFC ব্যাঙ্কের তরফেও বেশ কিছু শর্ত রাখা হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্যে কাছাকাছি কোনও ব্যাঙ্কে যোগাযোগ করতে পারেন কিংবা ব্যাঙ্কের ওয়েবসাইটটি ফলো করতে পারেন।












Click it and Unblock the Notifications