সরকারি প্রকল্পে একসঙ্গে বিনিয়োগ! নিশ্চিন্তে প্রতিমাসে আয় ৫০০০ টাকা

বেসরকারি বিভিন্ন সংস্থায় রয়েছে বিনিয়োগের সুযোগ। রয়েছে মিউচুয়াল ফান্ডে বেশি রিটার্নের হাতছানি। কিন্তু তার মধ্যেও অনেকেই বিনিয়োগে (investment) এখনও সরকারি প্রকল্পকেই বেছে নেন। ক্ষেত্রে পোস্ট অফিসেই (post office) বেশি

বেসরকারি বিভিন্ন সংস্থায় রয়েছে বিনিয়োগের সুযোগ। রয়েছে মিউচুয়াল ফান্ডে বেশি রিটার্নের হাতছানি। কিন্তু তার মধ্যেও অনেকেই বিনিয়োগে (investment) এখনও সরকারি প্রকল্পকেই বেছে নেন। ক্ষেত্রে পোস্ট অফিসেই (post office) বেশি সুযোগ। এমন অনেক স্কিম রয়েছে, যেথানে বিনিয়োগ করে নিশ্চিন্তে বেশি রিটার্ন (return) পাওয়া যায়। পাশাপাশি প্রতিমাসে ভাল আয়ও হতে পারে, অনেকটা পেনশনের (pension) মতো।

রাখতে হবে পাঁচ বছরের জন্য

রাখতে হবে পাঁচ বছরের জন্য

পোস্ট অফিসে একা অ্যাকাউন্ট খোলা যেতে পারে। স্বামী-স্ত্রী একসঙ্গে অ্যাকাউন্ট খুলতে পারেন। পোস্ট অফিসে বিনিয়োগে করা যেতে পারে অনেকগুলি ক্ষেত্রে। তবে যে স্কিমে নিশ্চিত আয়ের কথা বলা হচ্ছে, সেই স্কিমের নাম ন্যাশনাল সেভিংস মান্থলি ইনকাম অ্যাকাউন্ট(MIS)। একসঙ্গে টাকা জমা রাখতে হবে ৫ বছরের জন্য।

কত টাকা বিনিয়োগ?

কত টাকা বিনিয়োগ?

পোস্ট অফিসে বিনিয়োগে সরকারি গ্যারান্টি রয়েছে। যা এখনও পর্যন্ত সম্পূর্ণ নিরাপদও বটে। এখানে যে রিটার্ন পাওয়া যায় তা শেয়ারবাজারের উথাল-পাতালের সঙ্গে যুক্ত নয়। ফলে বেশি লোভ না করে নিশ্চিত আয়ের উপায় রয়েছে। এই স্কিমে এক ব্যক্তি সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। স্বামী-স্ত্রী যৌথভাবে বিনিয়োগ করলে এক্ষেত্রে ৯ লক্ষ টারা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে।

সুদের হার ও মাসিক আয়

সুদের হার ও মাসিক আয়

এই স্কিমে সুদের হার ৬.৬%। এই স্কিমে যদি স্বামী-স্ত্রী মিলিয়ে ৯ লক্ষ টাকা জমা করেন, তাহলে প্রতিবছর সুদ হিসেবে আসতে পারে ৫৯৪০০ টাকার মতো। এক্ষেত্রে আয়কে ১২ মাসে ভাগ করলে দাঁড়ায় ৪৯৫০ টাকার মতো। তবে এক্ষেত্রে বিনিয়োগ করলে তা পাঁচ বছরের জন্য রাখতে হয়। তবে পাঁচ বছর পূর্ণ হলে তা ৫ বছর করে দুবার পর্যন্ত বাড়ানো যেতে পারে।

পাঁচ বছরের আগে টাকা তুলে নিতে চাইলে

পাঁচ বছরের আগে টাকা তুলে নিতে চাইলে

পাঁচ বছর পূরণ হওয়ার আগেই টাকা তুলে নিতে চাইলে, তার উপায়ও রয়েছে। তবে সেক্ষেত্রে কিছু ক্ষতি হতে পারে। যদি কেউ জরুরি প্রয়োজনে অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে চান, তাহলে সেই সময় জমার ৩ বছরের মধ্যে হলে ২ শতাংশ বাদ দিয়ে টাকা ফেরত পেতে পারেন। আর যদি ৩ বছরের পরে হয়, তাহলে ১ শতাংশ কেটে তা ফেরত দেওয়া হয়ে যাকে।

পোস্ট অফিসের যেসব স্কিম রয়েছে

পোস্ট অফিসের যেসব স্কিম রয়েছে

পোস্ট অফিসের বিভিন্ন স্কিম রয়েছে। তার মধ্যে রয়েছে ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। এই প্রকল্পে সুদের হার ৫.৮ শতাংশ। রয়েছে ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট। এক্ষেত্রে ১ থেকে ৩ বছরের জন্য সুদের হার ৫.৫ শতাংশ আর ৫ বছরের জন্য সুদের হার ৬.৭ শতাংশ। রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। যেখানে ৬০ বছরের ওপরে যে কেউ এই অ্যাকাউন্ট খুলতে পারেন। সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। সুদের হার ৭.৪ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+