GST Rules 2023: ১ অগাস্ট থেকে জিএসটির নিয়মে বদল! পরিবর্তন প্রভাবিত করতে পারে লক্ষ কোম্পানিকে
GST Rules 2023: জিএসটির নিয়মে বড় পরিবর্তন। অর্থমন্ত্রকের নির্দেশিকা অনুসারে যেসব কোম্পানির আয় বছরে ৫ কোটির বেশি, সেইসব কোম্পানিকে ইলেকট্রনিক ইনভয়েস সরবরাহ করতে হবে। কেন্দ্রের এই সিদ্ধান্ত লাগু করার প্রভাব দেশের কয়েক লক্ষ কোম্পানির ওপরে পড়তে চলেছে ১ অগাস্ট থেকে।
উল্লেখ করা যেতে পারে, বছরে ৫০০ কোটির আয়ের ব্যবসার জন্য প্রাথমিকভাবে ২০২০ সাল থেকে ই-ইনভয়েস চালু করা হয়েছিল। তিন বছরের মধ্যে তা ৫ কোটিতে নামানো হচ্ছে। ২০২০-র ১ অক্টোবর থেকে ৫০০ কোটির বার্ষিক আয়ের কোম্পানির ক্ষেত্রে বিজনেস টু বিজনেস লেনদেনের ক্ষেত্রে ই-ইনভয়েস চালু করা হয়েছিল। ৩০৩১-এর ১ জানুয়ারি তা নামানো হয় ১০০ কোটিতে।

২০২১-এর ১ এপ্রিল থেকে বার্ষির ৫০ কোটি আয়ের কোম্পানিগুলিতে ই-ইনভয়েস চালু করতে নির্দেশ দেওয়া হয়েছিল। ২০২২-এর ১ এপ্রিল তা কমিয়ে নামানো হয় ২০ কোটিতে। ২০২২-এর ১ অক্টোবর তা আরও নামিয়ে করা হয় ১০ কোটি।
জিএসটির বিশ্লেষকরা বলছেন, ই-ইনভয়েসিং পর্যায়ক্রমে কমিয়ে আনার বিষয়টির উদ্দেশ্য ছোট ও মাঝারি শিল্পগুলিকে কর নিয়ে সঠিক পথে আনা। এর ফলে একদিকে যেমন ডিজিটাল ইনভয়েসিং গ্রহণ উন্নত হয়েছে, অন্যদিকে আর্থিক লেনদেন আরও স্ট্রিমলাইন করা গিয়েছে। সরকারি এই প্রচেষ্টায় ব্যবসায়ী ও সরকার উভয়েই সাশ্রয়ী হয়েছে।
এব্যাপারে অবশ্য সরকারের শাস্তির বিধানও রয়েছে। কোনও সংস্থা যদি ই-ইনভয়েস তৈরি না করে, তাহলে বকেয়া ট্যাক্সের ১০০ শতাংশ জরিমানা করা হয়। এছাড়াও যে কটি ই-ইনভয়েস নেই, সেগুলির প্রতিটির জন্য ১০ হাজার টাকা করে জরিমানার বিধান রয়েছে। প্রতিটি ভুল ইনভয়েসের জন্য ২৫ হাজার টাকা করে জরিমানা করার কথা বলা হয়েছে।
সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস থেকে প্রাপ্ত জিএসটি সম্পর্কিত তথ্য অনুসারে, কেন্দ্রীয় কর আধিকারিকদের জন্য ACES-GST ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন এখন জিএসটি রিটার্নের জন্য একটি স্বয়ংক্রিয় রিটার্ন স্কুটিনি মডিউল অন্তর্ভুক্ত হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications